টুকরো খবর
পরীক্ষার মুখে সিএনজির সিলিন্ডারসিএনজিচালিত অটোরিকশা তো বটেই, নগরের অনেক বাস, ব্যক্তিগত গাড়িও সিএনজি দিয়ে চালানো হচ্ছে। সব যানবাহনের সিএনজির সিলিন্ডারের মেয়াদ থাকে সাধারণত পাঁচ বছর। মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই পাঁচ বছর মেয়াদ শেষ হওয়া সব সিএনজি সিলিন্ডার আবার পরীক্ষা করাতে হবে। এ জন্য নগরের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সিএনজিচালিত বাস, গাড়ি ও অটোরিকশার সিএনজি রূপান্তরের বয়স পাঁচ বছর পার হয়েছে কি না, তা জানতে হবে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সম্পূর্ণ কম্পিউটারাইজড ও অটোমেটিক পদ্ধতিতে সিএনজি সিলিন্ডার পরীক্ষার কাজ করছে দুই জায়গায়। এগুলো হচ্ছে: সেন্ট্রাল ওয়ার্কশপ, নিউ এয়ায়পোর্ট রোড, প্লট-২৭, নিকুঞ্জ-২, খিলক্ষেত (টেলিফোন: ৮৯১৪৬৮২, ০১৭১৪০০১৮৭০) এবং জোনাল ওয়ার্কশপ, রায়েরবাগ বাসস্ট্যান্ড, দনিয়া (টেলিফোন: ৭৫৪২৯৪৫, ০১৭৩০৪৪৩৪২৫)। এ ছাড়া সিএনজি সিলিন্ডার আবার পরীক্ষা করার বিস্তারিত তথ্য জানা যাবে সিএনজি সেন্ট্রাল ওয়ার্কশপ ও রিফুয়েলিং স্টেশনে। এর ঠিকানা হচ্ছে: আরপিজিসিএল ভবন, নিউ এয়ারপোর্ট রোড, প্লট-২৭, নিকুঞ্জ-২, খিলক্ষেত (টেলিফোন: ৮৯০০৩৭৩, ৮৯০০৩৭৪, ৮৯১৭১৩৭ এক্সটেনশন-২২১, ২২৭, ০১৭১৩০১৮১১৭)।পিক আওয়ারে বন্ধ থাকছে কারখানা?শীত মৌসুম চলে গেছে। নগরে গরম পড়তে শুরু করেছে। তাই নড়েচড়ে বসছে নগরের বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। কেননা গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বিদ্যুতের চাহিদা। সেচ মৌসুম শুরু হওয়ায় এরই মধ্যে অবশ্য বিদ্যুতের চাহিদা বাড়তে শুরু করেছে। অন্যদিকে এইচএসসি পরীক্ষা, বিশ্বকাপ ক্রিকেটের কারণেও বিদ্যুৎ সরবরাহে পরীক্ষার্থী আর খেলার কথা মাথায় রাখতে হচ্ছে বিদ্যুৎ সরবরাহকারীদের। এসব কারণে বিদ্যুতের ঘাটতি সামাল দিতে উদ্যোগী হয়েছে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেড।পত্রিকায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে তারা অনুরোধ করছে, পিক আওয়ার অর্থাৎ বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত সব ধরনের শিল্পকারখানায় যেন বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখা হয়। কেউ এই সময়ে শিল্পকারখানায় বিদ্যুৎ ব্যবহার করলে ডেসকো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। কারখানার মালিকেরা অনুরোধ মানছেন কি না, ডেসকোর কর্মীরা কি তা ঘুরে দেখছেন? — তানজিল আহমদ