টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংয়ের সূচিতে গ্রাহকের বিভ্রান্তি!গত রোববার ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ওয়েবসাইটে ঢুকতে ব্যর্থ হয়েছেন অনেক গ্রাহক। এ সংক্রান্ত একাধিক অভিযোগ আসে ‘ঢাকায় থাকি’ বিভাগে। এর পরের দিনগুলোতে যাঁরা ওয়েবসাইটটিতে ঢুকতে পেরেছিলেন, তাঁরা আবার আরেকটি অভিযোগ করেন, লোডশেডিংয়ের সূচির সঙ্গে বাস্তব লোডশেডিংয়ের কোনো মিল নেই। সূচিতে যদি লোডশেডিং থাকে নয় ঘণ্টা, তো লোডশেডিং এখন হচ্ছে চার ঘণ্টা। আর লোডশেডিংয়ের সময়েরও মিল থাকছে না তালিকার সঙ্গে। গ্রাহকেরা আরও বলছেন, লোডশেডিংয়ের সময়সূচি ওয়েবসাইটে দেওয়া ভালো উদ্যোগ, কিন্তু সূচির সঙ্গে তালিকার তো মিল থাকতে হবে। তা না হলে এ সূচি হাস্যকর উদ্যোগ হিসেবেই গণ্য হবে।এ বিষয়ে ডিপিডিসির উপমহাব্যবস্থাপক (এমআইএস অ্যান্ড আইসিটি) রবিউল হাসান জানান, তাঁদের লোডশেডিংয়ের সূচি করা হয়েছে ১১০০ মেগাওয়াট চাহিদার ওপর ভিত্তি করে। এখন চাহিদা কম থাকায় লোডশেডিং কম হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, চাহিদা আর জোগান দুটোই প্রতিদিন পাল্টায়। সে অনুযায়ী প্রতিদিনের সূচি না করলে তো লোডশেডিংয়ের এ সূচি থাকা আর না-থাকা একই কথা। রবিউল হাসানও এ কথা স্বীকার করেন। এ জন্য তিনটি সম্ভাব্য চাহিদার পরিমাণের ওপর ভিত্তি করে অন্তত তিনটি লোডশেডিংয়ের সূচি তৈরি করা উচিত বলে তিনি মত দেন। এ নিয়ে ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলবেন বলে তিনি জানান।অপরদিকে ডেসকোর লোডশেডিংয়ের সূচি তৈরি করা হয়েছে বিদ্যুত্ সরবরাহের পরিমাণের ওপর ভিত্তি করে। তাদের সূচি অনুযায়ী ঢাকা নগরের বিদ্যুতের সরবরাহ ধরা হয়েছে ১২৫০ মেগাওয়াট, যার ২৫ শতাংশ মানে ৩১২ দশমিক ৫০ মেগাওয়াট পাবে ডেসকো। এ সরবরাহের ওপর ভিত্তি করেই লোডশেডিংয়ের সূচি তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে ডেসকোর মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) মো. শাহজাহান মিয়া জানান, বিদ্যুতের সরবরাহ বাড়লে লোডশেডিং কমে যাবে, আর সরবরাহ কমলে লোডশেডিং বেড়ে যাবে। এ জন্য তাদের লোডশেডিংয়ের সূচিতে বলা হয়েছে, সরবরাহ কমলে বা বাড়লে তাদের লোডশেডিংয়ের সূচিও বদলে যাবে। কিন্তু ওয়েবসাইটে এ সূচি হালনাগাদ না করা হলে গ্রাহকদের দুর্ভোগ বাড়বে বই কমবে না—এ কথা বিদ্যুত্ কর্মকর্তারা কি জানেন?ডিসিসি: যত গর্জে তত বর্ষে না!ফুটপাতে ও রাস্তায় অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী সরাতে আগেও হম্বিতম্বি করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। কখনো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ওই রকম নির্মাণসামগ্রী সরাতে বলা হয়েছে। আবার কখনো বা অভিযান চালিয়ে সরানো হয়েছে সেসব। কিন্তু ডিসিসির উদ্যোগ তেমন কোনো কাজে আসেনি। নগরের ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী বেড়েই চলেছে। যেসব ভবন নির্মাতা-ডিসিসির অনুমতি না নিয়ে ফুটপাত ও রাস্তায় নির্মাণসামগ্রী রাখছেন, তাঁদের আবারও সময় বেঁধে দিয়েছে তারা। অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী তারা ১৩ মার্চের মধ্যে সরাতে নির্দেশ দিয়েছে। তবে ডিসিসির নিয়ম ভঙ্গ করে ফুটপাত ও রাস্তায় নির্মাণসামগ্রী যাঁরা রাখছেন, তাঁদের শাস্তি না দিয়ে সময় বেঁধে দেওয়া হচ্ছে কেন এ প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি।