টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসার পানির অগ্নিপরীক্ষা!একটু সচেতন নাগরিকেরাও ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিকে বিশুদ্ধ বলে মেনে নিতে নারাজ। তাই কেউ আর সেদ্ধ না করে কিংবা বিশুদ্ধকরণ ছাঁকুনিযন্ত্র (ফিল্টার মেশিন) দিয়ে না ছেঁকে পানি পান করে না। আর যারা না ভেবেই ঢাকা ওয়াসার পানি কল থেকে নিয়ে সরাসরি পান করেছে, তাদের অনেকেই টাইফয়েড জ্বর বা জন্ডিসে আক্রান্ত হয়েছে। এখন আবার ঘাতক ব্যাধি ক্যানসারের উপাদান টিএইচএম (ট্রাই-হেলোমেথেন) থাকার আশঙ্কা দেখা দিয়েছে ওয়াসার পানিতে। তাই উচ্চ আদালত ১৫ মার্চ সরকারকে নির্দেশ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পানি পরীক্ষা করাতে হবে। আর সেই পরীক্ষার প্রতিবেদন দাখিল করতে হবে চার সপ্তাহের মধ্যে।আবার দুই সপ্তাহের মধ্যে ঢাকার আটটি এলাকার পানি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটে (বিএসটিআই) পরীক্ষার প্রতিবেদন পাওয়ার কথা উচ্চ আদালতের। কারণ ১৫ মার্চ উচ্চ আদালত সরকারকে আরও নির্দেশ দিয়েছেন আজিমপুর, মগবাজার, ধানমন্ডি, ইস্কাটন, এলিফেন্ট রোড, বনানী, খিলগাঁও ও লালবাগ এলাকা থেকে পানি সংগ্রহ করে ওই দুটি প্রতিষ্ঠানে পরীক্ষা করাতে হবে দুই সপ্তাহের মধ্যে।তাই বলা যায়, এবার অগ্নিপরীক্ষার মুখে পড়েছে ঢাকা ওয়াসার পানি। আর এর পেছনে রয়েছে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইট্স অ্যান্ড পিস ফর বাংলাদেশ’-এর আদালতে দায়ের করা রিট মামলা। সরকার যাতে নাগরিকদের বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করে, সে জন্য করা হয়েছে এই রিট। ঢাকা ওয়াসার পানি বিশুদ্ধ ও জীবাণুমুক্ত কি না, তা কবে নাগাদ জানা যাবে—এ প্রসঙ্গে রিট আবেদনকারীর পক্ষের আইনবিদ মনজিল মোরশেদ জানান, আদালতের নির্দেশনার কপি যেদিন সংশ্লিষ্ট সরকারি সংস্থা পাবে, সেদিন থেকে বেঁধে দেওয়া সপ্তাহের দিন গণনা শুরু হবে। সে ক্ষেত্রে আদালতের কপি পাওয়ার পর হয়তো পানি পরীক্ষার উদ্যোগ নেবে সরকার।খাঁচার ভেতরে বকবহু দিন পর্যন্ত খোঁড়া ঠ্যাং নিয়েই দাঁড়িয়ে ছিল মতিঝিলের বকগুলো। এত দিন পর বুঝি কর্তৃপক্ষের টনক নড়ল। তারা এবার উদ্যোগ নিয়েছে বকের ঠ্যাং সারাই করার। সে লক্ষ্যেই বকগুলোকে এক অর্থে বাঁশের খাঁচার ভেতর পুরে ফেলা হয়েছে। আশা করা যায়, এবার সুস্থ হয়ে উঠবে মতিঝিলের বকেরা। না উড়ুক, অন্তত সুস্থ ঠ্যাং দুটিতে ভর দিয়েই আকাশপানে চেয়ে থাকবে উন্মুখ হয়ে!