টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাতঙ্ক প্রতিরোধে ডিসিসিজলাতঙ্ক প্রতিরোধে উদ্যোগী হয়েছে ডিসিসি। তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জলাতঙ্ক প্রতিরোধে নগরবাসীকে সচেতন করছে। এতে উল্লেখ করা হয়েছে, কুকুর, বিড়াল, শিয়াল, বাদুড় ও বেজি জলাতঙ্ক রোগের প্রধান বাহক। শুধু জলাতঙ্ক-আক্রান্ত পশুর কামড়েই এ রোগ হতে পারে। কুকুর ও বিড়াল-জাতীয় প্রাণী কামড়ালে সঙ্গে সঙ্গে সাবান মেখে প্রচুর পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে ফেলতে হবে। এরপর আয়োডিন, অ্যালকোহল, ফেনল-জাতীয় জীবাণুনাশক দিয়ে সেই ক্ষতস্থান জীবাণুমুক্ত করতে হবে। জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও পোষা কুকুর-বিড়ালকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া দরকার। ডিসিসি জলাতঙ্ক নিয়ন্ত্রণে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ ও পোষা কুকুরের রেজিস্ট্রেশন টোকেন দিয়ে থাকে। পোষা কুকুরকে জলাতঙ্ক রোগের টিকা দিয়ে ডিসিসি থেকে রেজিস্ট্রেশন টোকেন নিতে বলা হয়েছে। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ ও রেজিস্ট্রেশন টোকেন নিতে ডিসিসির ভেটেরিনারি শাখায় যোগাযোগ করতে হবে (ফোন: ৯৫৫৭১৮৬-৮৭ এক্সটেনশন ১৬৯, ৩৬২, ৩৬৫)।ওয়াসার ব্যর্থতা ঘোচাতে সেনাবাহিনীগুলশানের মতো অভিজাত এলাকায়ও দেখা দিয়েছে পানিসংকট। এ থেকেই বোঝা যাচ্ছে, এবার পানিসংকট কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। এই সংকটের পেছনে লোডশেডিংকেই দায়ী করছে ঢাকা ওয়াসা। কিন্তু এ ক্ষেত্রে তাদের ব্যর্থতাও যে আছে, তা আঁচ করা গেল পানিসংকট দূর করতে সেনাবাহিনী নামতে দেখে। কেননা সেনাবাহিনী এসে তো আর রাতারাতি পানি উত্তোলন ও চাহিদার ঘাটতি মেটাতে পারবে না। তারা যেটা পারবে তা হচ্ছে, পানি সরবরাহে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করতে। ফলে পানিসংকটে পড়া এলাকায় পৌঁছাবে ওয়াসার পানির গাড়ি। পানিসংকট সেনাবাহিনী যেখানে সামাল দিতে পারছে, সেখানে ওয়াসার কর্মীরা ব্যর্থ কেন?বিআরটিএর সতর্ক সংকেতনগরের রাস্তায় যাঁরা ২০ বছর পার হওয়া বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ২৫ বছর পাড়ি দেওয়া ট্রাক, কাভার্ডভ্যান ও মিনি ট্রাক চালাচ্ছেন, তাঁদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু পরিবহন ব্যবসায়ীরা কি বিআরটিএর সতর্কসংকেতে নিষিদ্ধঘোষিত গণপরিবহন ও ২৫ বছর বয়সী মালবাহী গাড়ি উঠিয়ে নেবেন? যদি না নেন, তবে সেগুলো বন্ধ করতে বিআরটিএ কি কার্যকর কোনো ব্যবস্থা নেবে, নাকি বিজ্ঞপ্তির মাধ্যমেই দায়িত্ব শেষ করবে?ইমারত নির্মাণ প্রকল্পের উদ্যোক্তাদের নিবন্ধন করতে হবেবেসরকারি আবাসিক ইমারত নির্মাণ প্রকল্পের উদ্যোক্তাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে নিবন্ধন নিতে হবে। এ জন্য প্রাথমিক নিবন্ধন ফি পাঁচ হাজার টাকা। নবায়ন ফি দুই হাজার টাকা। এক বছর পরপর নিবন্ধন নবায়ন করতে হবে। আগামী ১ জুলাই থেকে বেসরকারি আবাসিক ইমারত নির্মাণ প্রকল্পের উদ্যোক্তাদের রাজউকের নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক হচ্ছে। নিবন্ধনের জন্য রাজউকের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। নিবন্ধন বিষয়ে বিস্তারিত জানতে হলে যোগাযোগ করতে হবে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখায় (টেলিফোন: ৯৫৫৪৬৬৭)।যন্ত্রে পাঠযোগ্য হচ্ছে পাসপোর্টএপ্রিলের প্রথম দিন যারা হাতে লেখা পাসপোর্ট পেতে আবেদন ফরম জমা দিতে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে (আঞ্চলিক কার্যালয় ঢাকা, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর) গেছে, তাদের বোকাই বনতে হয়েছে। কেননা ওই দিন থেকে আর জরুরি কোনো প্রয়োজন ছাড়া হাতে লেখা পাসপোর্টের আবেদন ফরম জমা নেওয়া হচ্ছে না। এখন যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (মেশিন রিডেবল পার্সপোর্ট—এমআরপি) পেতে আবেদন করতে হচ্ছে পাসপোর্টপ্রার্থীদের। ২০১৫ সালের পর আর হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের কোনো সুযোগ থাকবে না বলে জানান ‘ইনট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) অ্যান্ড মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ’-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ।দুই ঘণ্টার অপেক্ষা ও এসি সমাচার‘এক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে তা সহ্য করা যায়, কিন্তু টানা দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকলে তা সহ্য করা যায় না। এতে রোগী, শিক্ষার্থী ও শিশুরাই বেশি ভুগছে।’ টেলিফোনে এ অভিযোগ করলেন রামপুরার বাসিন্দা সাইফুল আলম। গরম পড়ার পর থেকেই বিদ্যুতের যাওয়া-আসার খেলা শুরু হয়েছে। আগে একবার গেলে তা এক ঘণ্টা পর আসত। কিন্তু গত ২৫ মার্চ থেকে বিদ্যুৎ একবার গেলে তা অন্তত দুই ঘণ্টা পর আসছে। বিদ্যুতের জন্য দুই ঘণ্টার প্রতীক্ষার সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারছে না নগরবাসী। এদিকে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় (পিক আওয়ার) সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরের বেশির ভাগ এলাকার মানুষ অন্তত দুই দফা লোডশেডিংয়ের মুখে পড়ে। ওই সময় এমনিতেই বন্ধ থাকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)। হাসপাতাল, হোটেল-রেস্তোরাঁ ছাড়া অন্য সব জায়গায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় এসি ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু যেসব ভবনে জানালা নেই, নেই বৈদ্যুতিক পাখা—সেসব ভবনের বাসিন্দারা এসি বন্ধ রেখে সেখানে থাকবে কীভাবে? আবার কেউ সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টার মধ্যে এসি ব্যবহার করছে কি না, তা ঘরে ঘরে গিয়ে দেখার মতো জনবল বিইআরসির আছে কি?