টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর আদায়ে ক্রোকের ভয়!পৌরকর আদায়ে করদাতাদের ক্রোকের ভয় দেখিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ডিসিসি উল্লেখ করেছে, কর বিধিমালা অনুযায়ী ক্রোকের মাধ্যমে বকেয়া কর আদায়ের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তারা। ক্রোকের মতো অনাকাঙ্ক্ষিত কার্যক্রম এড়ানোর জন্য খেলাপি করদাতাদের নিজ নিজ পৌরকরসহ অন্যান্য কর পরিশোধের জন্য তারা অনুরোধ করেছে। তাদের করের মধ্যে রয়েছে হোল্ডিং কর, ট্রেড লাইসেন্স ফিস, ডিসিসির মালিকানাধীন দোকান ভাড়া ও সালামি প্রভৃতি। এসব পাওনা বুঝে পেতে ডিসিসির রাজস্ব বিভাগের প্রধান ও ১০টি আঞ্চলিক কার্যালয় খোলা থাকছে কার্যদিবসে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। আর ৮ মে থেকে ৩০ জুন পর্যন্ত কার্যদিবস ছাড়াও শনিবার প্রতিটি কার্যালয় খোলা থাকবে।এবার উড়ালসেতুমিরপুর সেনানিবাস থেকে জিয়া কলোনি পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে। এই সড়কটি নির্মিত হলে মিরপুরের সঙ্গে উত্তরা ও বিমানবন্দর এলাকার যোগাযোগ সুগম হবে বলে আশা করছে মিরপুরবাসী। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে সড়কটি যান চলাচলে অবমুক্ত হওয়ার কথা। মিরপুর ও বিমানবন্দরের মধ্যে চলাচল আরও সুগম করতে একটি উড়ালসেতু নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়েছে। ৬ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই প্রকল্প অনুমোদন করেছে। বিমানবন্দর সড়কের জিয়া কলোনি থেকে মিরপুর ১০ নম্বর সেকশন পর্যন্ত উড়ালসেতুটির দৈর্ঘ্য হবে তিন কিলোমিটার। এই উড়ালসেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ১৯২ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময় ২০১০ সালের মার্চ থেকে ২০১২ সালের জুন পর্যন্ত। মিরপুর সেনানিবাস থেকে জিয়া কলোনি পর্যন্ত সড়ক চালুর আগে প্রায় একই রুটে আরেকটি উড়ালসেতু নির্মাণের পরিকল্পনার বিষয়টি মিরপুরবাসীর মধ্যে গোলকধাঁধা তৈরি করেছে। তাদের মতে, সড়কটি চালুর পর মিরপুরের সঙ্গে উত্তরা, বিমানবন্দর এলাকার যোগাযোগে কেমন প্রভাব পড়ে তা পর্যবেক্ষণ করেই উড়ালসেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।বুড়িগঙ্গায় অভিযানবুড়িগঙ্গা নদী ও এর তীরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে অভিযান। ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। বুড়িগঙ্গা ছাড়াও ঢাকা জেলা প্রশাসনের তালিকার ভিত্তিতে শীতলক্ষ্যা, বালু নদী ও ধলেশ্বরী নদীর একাংশ থেকে পর্যায়ক্রমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আগামী নভেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। চলতি অভিযানের আয়োজকেরাই গত বছর তুরাগ ও শীতলক্ষ্যা নদীর একাংশে উচ্ছেদ অভিযান চালায়। তখন বেহাত হওয়া অনেক জায়গা উদ্ধারের আগেই অভিযান বন্ধ করে দেওয়া হয়। আবার উদ্ধার করা অনেক জায়গা এক বছরের মধ্যে বেহাত হয়ে গেছে। তাই বর্তমান অভিযান ঢাকার নদীগুলোকে কতটা দখলমুক্ত করতে পারবে, সে আশঙ্কা থেকেই যাচ্ছে।ওয়াসাকর্মীর শিথিলতা মোচনে সেনাঢাকা ওয়াসার পানিসংকট মোচনে কাজ করছে সেনাবাহিনী। ওয়াসার জরুরি নিয়ন্ত্রণকক্ষ ও মড্স অঞ্চলগুলোয় দুই শতাধিক সেনাসদস্য অবস্থান নিয়েছেন। তাঁদের জন্য কক্ষ বরাদ্দ করা হয়েছে। পানিসংকটকে ঘিরে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে তাঁরা নজর দিচ্ছেন। ওয়াসার গাড়ি ও ট্রলি দিয়ে পানি বিতরণেও কাজ করছেন তাঁরা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের মতে, ওয়াসার পাম্পস্টেশনে অপারেটরদের শিথিলতা দূর করতেও কাজ করছেন সেনাসদস্যরা। অপারেটরদের কাজে গতি বাড়াতে যদি সেনাসদস্য লাগে তবে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা এত দিন কী করেছেন? নাকি তাঁদের কথা অপারেটররা শোনে না? —মিল্লাত হোসেন