টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের কাজ উদ্বোধনচরম পানি-সংকটের মধ্যে আছে নগরবাসী। সংকটের পাশাপাশি অনেক এলাকার পানিতে গোদের ওপর বিষফোঁড়ার মতো আছে দুর্গন্ধ। এর মধ্যে সায়েদাবাদ ও চাঁদনীঘাটের পানি শোধনাগার থেকে যেসব এলাকায় পানি সরবরাহ করা হয়, সেসব এলাকায়ই দুর্গন্ধের মাত্রা বেশি। এইঅবস্থায় ১৫ এপ্রিল সায়েদাবাদে ঢাকা ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম পর্যায়ে নির্মিত শোধনাগারটির মতোই এটি সাড়ে ২২ কোটি লিটার পানি পরিশোধন করতে পারবে। বর্তমান প্রকল্পের আওতায় একটি ‘প্রি-ট্রিটমেন্ট ইউনিট’ বসানো হবে। যার ফলে শুকনো মৌসুমে পানি শোধনে অতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে না। তাই পানিতে রাসায়নিকের দুর্গন্ধ কমে যাবে। ২০১২ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে বলে ওয়াসা সূত্রে জানা যায়। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় পর্যায় ও পাগলায় পদ্মা নদীর পানি পরিশোধনের জন্য একটি পানি শোধনাগার বসানোর কাজ এই সরকারই শুরু করবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী।গাড়ি রাখার জায়গাটি থাকবে তো?কারওয়ান বাজারে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) গাড়ি রাখার জায়গায় তৈরি হচ্ছিল দোকানপাট। সেগুলোর নির্মাণ বন্ধে তিন মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছিলেন আদালত। ১২ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ সেই স্থিতাবস্থা বজায় রেখেছেন। আবার গাড়ি রাখার জায়গাটিতে দোকান নির্মাণের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। কারওয়ান বাজারের গাড়ি রাখার জায়গা রক্ষায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিটের পরিপ্রেক্ষিতেই রায় দিয়েছেন আদালত। তবে আদালতের রায় অনুসরণ করে ডিসিসি গাড়ি রাখার জায়গা রক্ষা করবে কি না, তা নিয়ে আশঙ্কা আছে। কারণ আদালতের নিষেধ অমান্য করে নিউমার্কেট ও গাউছিয়া এলাকার ফুটপাত হকারদের কাছে অস্থায়ীভাবে ভাড়া দিয়েছে ডিসিসি।আবার পেছাল ডিসিসি নির্বাচনডিসিসির বর্তমান জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। যথাসময়ে নির্বাচন না হওয়ায় তাঁরা দায়িত্ব পালন করছেন। অথচ নতুন জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য মুখিয়ে আছেন নগরের ভোটাররা। বিভিন্ন সময় নির্বাচনের সম্ভাব্য দিন-তারিখ শোনা যাচ্ছে। কিন্তু সেই তারিখ আর আলোর মুখ দেখছে না। মহাজোট সরকার গেল শীতে নির্বাচনের ব্যবস্থা করার জন্য বলেছিল নির্বাচন কমিশনকে। তারা তখন নির্বাচনের আয়োজন করেনি। আসছে মে মাসে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল তারা। এবার আবার বাদ সাধছে সরকার। সরকার মনে করে, প্রচণ্ড গরম আর বর্ষা মৌসুম নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। তবে বোদ্ধারা কিন্তু সহজেই বুঝে ফেলেছেন, এখন পানি, বিদ্যুৎ, গ্যাসের অভাবে ফুঁসে আছে নগরবাসী। এখন নির্বাচন করলে ভোটাররা মহাজোটের সমর্থক প্রার্থীদের সুনজরে দেখবেন না। তাই নির্বাচন শীতের সময় করতে বলবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।