টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জব্দ হচ্ছে জাটকা!নগরের বাজার থেকে জব্দ হচ্ছে জাটকা। এ জন্য জেলা মৎস্য কর্মকর্তার (ঢাকা) দপ্তর থেকে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। জাটকা ধরা ও তা বিক্রি করা বন্ধ করতে চলছে এই আদালতের অভিযান। গেল সপ্তাহে আদালত অভিযান চালিয়েছেন যাত্রাবাড়ীর মৎস্য আড়ত এলাকা, আবদুল্লাহপুর মৎস্য আড়ত, কারওয়ান বাজার ও কাপ্তান বাজার মৎস্য বাজারে। এসব জায়গা থেকে উদ্ধার করা হয়েছে জাটকা। সেগুলো প্রকাশ্য নিলামের মাধ্যমে জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে বিক্রি করা হয়েছে, যার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়। এর মধ্যে আবদুল্লাহপুর মৎস্য আড়ত থেকে উদ্ধার করা ১১০ কেজি জাটকা ১১ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়। ওইখানে দুজন জাটকা-বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য জায়গায় জাটকা উদ্ধার করা গেলেও বিক্রেতাদের ধরতে পারেননি ভ্রাম্যমাণ আদালত। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা (মৎস্য) মো. সৈয়দ হোসেন জানান, গত অক্টোবর থেকে আদালত অভিযান চালাচ্ছেন। এ অভিযান চলবে আগামী মে পর্যন্ত।নিম্ন ও মধ্য-আয়ের মানুষের জন্য ফ্ল্যাটভাসানটেকে স্বল্প আয়ের মানুষ ও বস্তিবাসীর জন্য ফ্ল্যাট করার জন্য প্রকল্প হাতে নিয়েছিল ভূমি মন্ত্রণালয়। সেই প্রকল্পের মাধ্যমে ফ্ল্যাট তৈরি হলেও তাতে গরিবদের ঠাঁই মেলেনি। ভবননির্মাতা প্রতিষ্ঠান ফ্ল্যাট বিক্রি করেছে মধ্য ও নিম্ন মধ্য-আয়ের মানুষের কাছে। ভবননির্মাতা প্রতিষ্ঠান ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব চলছে। এরই মধ্যে আবার ‘নিম্ন ও মধ্য-আয়ের মানুষের জন্য বহুতল আবাসিক ভবন প্রকল্প’ হাতে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।এ প্রকল্পের আওতায় উত্তরা তৃতীয় প্রকল্পের ১৮ নম্বর সেক্টরে নির্মিত হবে ২২ হাজার ৫১২টি ফ্ল্যাট। ২১৪ দশমিক ৪৪ একর জমিতে ২৬০টি বহুতল ভবনে ফ্ল্যাটগুলো নির্মিত হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে আট হাজার ৬২৫ দশমিক ৭৯ কোটি টাকা। ২০১৫ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ এপ্রিল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগামী জুলাই মাসের দিকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট পেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত চাইবে রাজউক। ঢাকায় যাঁদের জমি বা ফ্ল্যাট আছে, তাঁরা ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন না। তবে নিম্ন ও মধ্য-আয়ের মানুষের জন্য নির্মিত ফ্ল্যাট যাতে উচ্চ আয়ের মানুুষ না নিতে পারে, সেদিকে রাজউককে কড়া নজর রাখতে হবে।