টুকিটাকি
ভারত যেন না জেতে!আর কেউ জিতুক, কিন্তু ভারত যেন না জেতে। মনেপ্রাণে তা-ই চাইছে ল্যাডব্রোকস। ফাইনালে ভারত জিতলে যে অনলাইন বাজিকর প্রতিষ্ঠানটিকে লোকসান গুনতে হবে। কারণ, নাম না জানা এক জুয়াড়ি ভারতের বিশ্বকাপ জয়ের পক্ষে ৮২ হাজার পাউন্ডের বাজি ধরেছেন। ভারত চ্যাম্পিয়ন হলে বাকি জীবনটা এক রকম রাজার হালে কেটে যাবে এই জুয়াড়ির। বাজিতে জিতলে দুই লাখ ৪৬ হাজার পাউন্ড (প্রায় ৩ কোটি টাকা) পাবেন তিনি। বাজিটিকে ওয়ানডে ক্রিকেটে এ যাবৎকালের সবচেয়ে বড় বাজি উল্লেখ করে ল্যাডব্রোকসের এক মুখপাত্র বলেছেন, ভারতের জয়ের কথা ভেবে ভয়ই পাচ্ছেন তাঁরা। হয়তো প্রার্থনাও শুরু হয়ে গেছে। ওয়েবসাইট।অগ্নিপরীক্ষায় ফেলঅগ্নিকাণ্ড বলে-কয়ে আসে না। বিশ্বকাপের ফাইনালে এমন কিছু ঘটবে না, তা কে বলতে পারে? এ জন্য আগে থেকেই প্রস্তুত থাকা চাই। কিন্তু সেই প্রস্তুতিটাই এখনো ভালোভাবে নিতে পারেনি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম কর্তৃপক্ষ। এ স্টেডিয়ামেই ফাইনাল। অথচ স্টেডিয়ামের অগ্নিনির্বাপণ-ব্যবস্থায় সন্তুষ্ট নয় পরিদর্শক দল। নতুনভাবে সংস্কার করা স্টেডিয়ামটির অগ্নিনির্বাপণ-ব্যবস্থায় অসংখ্য ফাঁকফোকর দেখছেন তাঁরা। তাই খুব দ্রুত অগ্নিনির্বাপণ-ব্যবস্থার উন্নতি করতে বলেছে মুম্বাইয়ের দমকল বিভাগ। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড, কানাডা-নিউজিল্যান্ডের দুটি গ্রুপ ম্যাচও এখানে। ওয়েবসাইট।রাখি-বীণা জুটিরাখি সাওয়ান্ত ও বীণা মালিক। জীবনে ক্রিকেটমাঠে না নামলেও ক্রিকেট-দুনিয়ায় এই দুজন ভীষণ পরিচিত, জনপ্রিয়ও। দুর্দান্ত পারফরম্যান্সের প্রত্যাশায় আছেন তাঁরাও! তাঁদের নজরকাড়া পারফরম্যান্সে হূদয় তুষ্ট করতে মাঠ নয়, আপনাকে চোখ ফেরাতে হবে টেলিভিশনের পর্দায়। ভারতীয় তারকা রাখি আর পেসার আসিফের সঙ্গে প্রেমের বদৌলতে খবরে আসা পাকিস্তানি মডেল বীণা ‘বিগ টস’ নামের অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন। অনুষ্ঠানটি নাকি রাখি-বীণার ‘নিজস্ব ঢঙে’ই পরিবেশিত হবে! রাখি-বীণার সঙ্গে টক শোতে যোগ দেবেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং, সংগীতশিল্পী শঙ্কর সাওয়ানি, অশোক মাস্তি, বিউটিশিয়ান সিলভি এবং আর জে সিমরান। ওয়েবসাইট।