টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে উড়ল সৌরচালিত বিমানসৌরশক্তিচালিত বিমান আবার আকাশে উড়ল। শক্তির উৎস সূর্যকে ব্যবহার করে সুইস এই বিমানটি সুইজারল্যান্ড থেকে ফ্রান্স ও লুক্সেমবার্গ হয়ে ব্রাসেলসে যায়। এ সময় ভূমি থেকে তিন হাজার ৬০০ মিটার ওপর দিয়ে চলে বিমানটি, এর গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার। বিশ্বে দীর্ঘসময়ের জন্য সফলভাবে উড়ায় দারুণ খুশি প্রকল্পটির অন্যতম প্রতিষ্ঠাতা বার্ট্রান্ড পিকার্ড। তাঁর মতে, সারা বিশ্বের মানুষ মাত্র এক ঘণ্টায় এক বিলিয়ন টন তেল ব্যবহার করছে! যা সত্যিই অনেক বেশি অপচয়। সোলার ইমপালস নামের সৌরশক্তির এ বিমানটি কোনো ধরনের জ্বালানি ছাড়াই প্রায় ১৩ ঘণ্টা আকাশপথ পাড়ি দেয়। আর এ যাত্রায় আকাশযানটি প্রায় ৪৮০ কিলোমিটার পথ অতিক্রম করে। এর আগে গত বছর বিমানটি প্রথম আকাশে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করে। বিশেষ এ বিমানটির প্রপেলার তৈরিতে ব্যবহূত হয়েছে ১০ অশ্বশক্তি যুক্ত চারটিমোটর। আর আকাশযানটির শক্তির জোগান দেয় ১২ হাজার সৌরকোষ যুক্ত দুই শতাধিক মিটার লম্বা দুটি পাখা। আর এ সৌরকোষগুলো থেকে উৎপন্ন শক্তি দিয়ে ইচ্ছে করলে রাতের বেলাও উড়তে পারবে এ বিমান। আগামী মাসেই প্যারিসে অনুষ্ঠেয় এয়ার শোতে সোলার ইমপালস প্রদর্শিত হবে। তবে শুধু ৪৮০ কিলোমিটার পথ অতিক্রম করেই থেমে থাকছেন না নির্মাতারা। আকাশযানটি নিয়ে পরবর্তী সময়ে আটলান্টিক পাড়ি দেওয়ার পাশাপাশি ২০১৩ সালের মধ্যে পুরো পৃথিবী প্রদক্ষিণ করার পরিকল্পনা রয়েছে তাঁদের! বর্তমানে বিমানটির গতি ও ধারণক্ষমতা সন্তোষজনক না হলেও জ্বালানি ছাড়া আকাশ-ভ্রমণের বিষয়টি সবার নজরে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানিয়েছেন নির্মাতারা। তাঁদের আশা, এ ধরনের সৌরচালিত বিমান একসময় তেলচালিত বিমানের জায়গা দখল করে নেবে। নতুন প্রজাতির জীবাশ্মের সন্ধানপ্রত্নতাত্ত্বিকেরা আমেরিকার টেক্সাসে নতুন ধরনের প্রাইমেট বা বানর প্রজাতির জীবাশ্মের সন্ধান পেয়েছেন। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক অধ্যাপক ক্রিস ক্রিক ঘোষণা করেছেন, তাঁর অনুসন্ধান দল এই জীবাশ্মের সন্ধান পায়। ধারণা করা হচ্ছে, এটা মেসকালিরোলেমুর হরনেরি প্রজাতির। মেসকালিরোলেমুর প্রজাতি ৪৩ মিলিয়ন বছর আগে উত্তর গোলার্ধে ইয়োসেন যুগে বিচরণ করত। বর্তমানে লেমুরের সঙ্গে এর মিল রয়েছে। এই প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়া এডাপিফরম দলের অন্তর্ভুক্ত। একই এলাকায় ১৯৭৩ সালে আরেক প্রাইমেট প্রজাতি মাহগারিটা স্টেভেনসির জীবাশ্ম পাওয়া যায়। অনুসন্ধান দল ধারণা করছে, মেসকালিরোলেমুর প্রজাতি আকারে অনেক ছোট ছিল এবং ওজন প্রায় ৩৭০ গ্রামের মতো। সূর্য আবর্তনকারী নতুন গ্রহাণুউত্তর আয়ারল্যান্ডের আর্মাগ মানমন্দিরের জ্যোতির্বিদেরা সম্প্রতি প্রায় ২.৫ লাখ বছরের পুরোনো গ্রহাণু খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এসও১৬ নামের এই গ্রহাণু সূর্যের চারদিকে প্রায় ২.৫ লাখ বছর ধরে আবর্তন করছে। ২০০৯ সালে সর্বপ্রথম মার্কিন অধ্যাপক অ্যাপোস্টোলাস ক্রিসাটো ও ডেভিড এশ্যার প্রথম এই গ্রহাণুর উপস্থিতি লক্ষ করেন। ক্রিসাটো বলেন, ‘সূর্য থেকে এর গড় দূরত্ব পৃথিবী থেকে নির্ণয় করা গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গ্রহাণুটির কক্ষপথ পৃথিবীর অনুরূপ।’ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহাণু এনইএ। যার কক্ষপথ অনেকটা ডিম্বাকৃতির। কিন্তু গবেষকদের অনুসন্ধানে প্রকাশ, নতুন গ্রহাণু ২০১০এসও১৬ বৃত্তাকার কক্ষপথে সূর্যকে আবর্তন করছে। এই বৃহদাকার গ্রহাণুর আনুমানিক পরিধি ২০০-৪০০ মিটার।নতুন খনিজ ক্রোটাইট আমেরিকান মিনারোলজিস্ট সাময়িকীর মে-জুন ২০১১ সংখ্যায় একদল গবেষক দাবি করেছেন, তাঁরা ক্রোটাইট নামের এক নতুন খনিজের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। গবেষকেরা এই নতুন খনিজকে সৌরজগৎ গঠনকারী মূল খনিজগুলোর একটি বলে ধারণা করছেন। নতুন এই খনিজ দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় পাওয়া এক উল্কাপিণ্ডের সংগৃহীত নমুনা থেকে পাওয়া গেছে। কঠিনভাবে ঘনীভূত সংগৃহীত নমুনায় পাওয়া খনিজকে গ্রহ সৃষ্টিকারী উপাদান হিসেবে মনে করা হচ্ছে, যা পৃথিবীসহ অন্যান্য গ্রহের আগে সৃষ্টি বলে গবেষকদের দাবি। স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে সংগৃহীত এই নমুনা ‘ক্র্যাকড এগ’ বা ‘চিড়ধরা ডিম’ নামে পরিচিত। স্বতন্ত্র বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে উচ্চ তাপমাত্রায় গলে না যাওয়া এবং গঠন সৌর নেবুলা বা নীহারিকার মতো আদি প্রকৃতির।নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির অধ্যাপক হ্যারল্ড সি কননোলি জুনিয়র ও তাঁর পিএইচডি ছাত্র স্টুয়ার্ট এ সোয়েনি স্মিথ এবং আমেরিকান ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের গবেষকেরা প্রথম নমুনা ‘ক্র্যাকড এগ’ খুঁজে পান। সৌর গবেষণায় অবদানের জন্য হাওয়াই বিশ্ববিদ্যালয়ের কসমো-কেমিস্ট অধ্যাপক আলেকজান্ডার এন ক্রোটের নামে ক্রোটাইটের নামকরণ করা হয়।আলম কবির ও রায়ান হাসান