টুকিটাকি
বিলুপ্ত বাদামি বাদুড়ের সন্ধানব্রিটিশ অনুসন্ধানী দল স্কিলি দ্বীপপুঞ্জে ৪০ বছর আগের লুপ্ত হয়ে যাওয়া বাদামি বাদুড়ের সন্ধান পেয়েছে। এক্সেটার বিশ্ববিদ্যালয়ের তরুণ জীববিজ্ঞানী ফিয়োনা ম্যাথিউস এ গবেষণা দলের নেতা ছিলেন। রেডিও ট্র্যাকিংয়ের মাধ্যমে এ অনুসন্ধান পরিচালিত হয়। ষাটের দশকের শুরুতে বাদামি রঙের এই বাদুড়ের বিলুপ্তি ঘটে বলে ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ দ্বীপপুঞ্জ এলাকায় পাওয়া ১৮ প্রজাতির বাদুড়ের মধ্যে এরা চলাফেরায় সবচেয়ে কম প্রতিধ্বনির ওপর নির্ভরশীল ও আকৃতিতে সবচেয়ে ছোট। এদের দেহের তুলনায় দুই কানের আকার প্রায় দেড় গুণ বড়। ‘প্লেকোটাস অফরিটাস’ নামের এই বাদুড় মথজাতীয় প্রাণী শিকার করে বেঁচে থাকে।পর্যায় সারণিতে দুটি নতুন মৌল রাসায়নিক মৌলের পর্যায় সারণিতে যুক্ত হলো নতুন দুটি মৌল। এতে পর্যায় সারণিতে সর্বমোট মৌলের সংখ্যা ১১৪-তে উন্নীত হলো। এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১১৪ ও ১১৬ এবং আপেক্ষিক ভর যথাক্রমে ২৮৯ ও ২৯২ এএমইউ। এ সপ্তাহে IUPAC মৌলদ্বয়কে পর্যায় সারণিতে স্থান দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এ ঘোষণার ফলে এই মৌলদ্বয় পর্যায় সারণির সবচেয়ে ভারী মৌলদ্বয়ের স্থান লাভ করল। মৌলদ্বয় অত্যন্ত তেজস্ক্রিয়। এদের স্থায়িত্ব এক সেকেন্ডেরও কম। উভয়েই আলফা কণা নির্গত করে অপেক্ষাকৃত হালকা মৌল কপার্নিসিয়ামে পরিবর্তিত হয়। এখনো মৌলদ্বয়ের আনুষ্ঠানিক কোনো নাম দেওয়া হয়নি। মৌলদ্বয়ের আবিষ্কারক রাশিয়ার পারমাণবিক গবেষণা ইনস্টিটিউটের গবেষকদের পক্ষ থেকে মৌলদ্বয়ের নাম যথাক্রমে ফ্লেরোভিয়াম ও মস্কোভিয়াম প্রস্তাব করা হয়েছে। মহাকাশযানের স্বয়ংক্রিয় ধ্বংসসাধন২২ জুন ইউরোপিয়ান মহাকাশ সংস্থার দ্বিতীয় স্বয়ংক্রিয় প্রতিস্থাপক যান ‘এটিভি-২ জোহানেস কেপলার’ পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস করা হয়েছে। চার মাস আগে পাঠানো ১০ টন ওজনের চার বাহুবিশিষ্ট এই বিশাল রোবট-নিয়ন্ত্রিত যানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ১ দশমিক ৩ টন বর্জ্য বহন করছিল। এটিভি-২ স্টেশনে ১০০ কেজি অক্সিজেন ও চার হাজার ৫০০ কেজি জ্বালানি সরবরাহ করেছিল। পৃথিবীর বায়ুমণ্ডলের ১১ মাইল উচ্চতায় প্রশান্ত মহাসাগরের ওপরে এ মিশন চালানো হয়।রায়হান হাসান ও সুদীপ্ত দেবনাথ