টুকিটাকি
‘চুন চুল’ প্রতিযোগভাষা প্রতিযোগ কিছুক্ষণের জন্য চুন চুল প্রতিযোগে রূপ নেয়। দুপুরের খাওয়া শেষে প্রতিযোগীরা উদ্গ্রীব হয়ে ওঠে প্রতিভা প্রদর্শনে। সবাইকে তো আর সুযোগ দেওয়া সম্ভব নয়। কী করা যায়? সঞ্চালক আনিসুল হক ব্যবস্থা করলেন অভিনব এক বাছাই-পদ্ধতির। নাম চুন চুল প্রতিযোগ। আগ্রহীরা মঞ্চে এসে আওড়াতে লাগলেন: জলে চুন তাজা, তেলে চুল তাজা। অদ্ভুত এই প্রতিযোগে যারা পাস করল, তারাই কেবল পেল প্রতিভা প্রদর্শনের অপার সুযোগ। শেষ তালিটা কে দিল অনুষ্ঠানে ভালো কিছুর জন্য সঞ্চালক আনিসুল হকের কাউন্ট ডাউনে স্কাউটের হাততালি ছিল সবার জন্য বিশেষ আনন্দায়ক। অবশ্য আনন্দ আরও যোগ হচ্ছিল, যখন সঞ্চালক জানতে চাইছিলেন, শেষ তালিটা কে দিল? শেষ পর্যন্ত জানা যায়নি শেষ তালিটা কে দিয়েছে। যতবার এই প্রশ্ন উঠেছে, ততবারই নতুন করে হাসির বান ডেকেছে। হাসির ডামাডোলে পার পেয়েছে ওই তালিবাদক। এই যখন অবস্থা, তখন কেউ কেউ বলেছে, আরও একটি হাসির কথা। দুটো বই পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেই নাকি জানা যেত শেষ তালিটা কে দিয়েছে!