টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুনা মাছকে বিপন্ন ঘোষণাআন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন (আইইউসিএন) সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে টুনা মাছকে বিপন্ন প্রজাতির ঘোষণা করেছে। অতিরিক্ত আহরণের কারণে আট প্রজাতির টুনা মাছের মধ্যে পাঁচটি এখন ভীষণভাবে বিপন্ন এবং পরিবেশ থেকে বিলুপ্তির পথে। এগুলোর মধ্যে ব্লু ফিন প্রজাতির টুনা মাছ সবচেয়ে বিপন্ন। প্রতিবছর শুধু আটলান্টিক অঞ্চলে বছরে চার মিলিয়ন টন টুনা আহরণ করা হয়। প্রতিবেদনে টুনা মাছ ছাড়াও আটলান্টিক মহাসাগরের বোনিতাছ, ম্যাকারেল, বিলফিস এবং কয়েক প্রজাতির সোর্ডফিস ও মারলিন মাছ নিয়ে তথ্য দেওয়া হয়েছে। বিলফিসসহ নীল ও সাদা প্রজাতির মারলিন মাছকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দেওয়া হয়েছে। রিপোর্টে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন প্রজাতির মাছকে বিপন্ন হওয়ার পেছনে বিশ্ব জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক লবণাক্ততা বৃদ্ধিসহ ২০১০ সালের মেক্সিকো উপসাগরের তেল আহরণজনিত দুর্ঘটনাকে দায়ী করা হয়েছে।যেভাবে মানুষ জানল রক্ত চলার কথাবেশি দিন আগের কথা নয়, যখন মানুষ জানত যে শরীরের রক্তের উৎপত্তি হয় যকৃতে এবং যকৃৎ থেকে রক্ত হূৎপিণ্ড হয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এরপর রক্ত তাপ উৎপন্ন করে শরীরকে গরম করে ছাই হয়ে যায় বা পরিবেশে মিলিয়ে যায়। এই তত্ত্বের প্রবক্তা ছিলেন প্রাচীন রোমান চিকিৎসক ও দার্শনিক ক্লডিয়াস গ্যালেন। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে—অ্যারিস্টটলের এই তত্ত্বের মতো তখন গ্যালেনের এই রক্ত সঞ্চালন তত্ত্বও পৃথিবীতে রাজত্ব করছিল। কিন্তু ১৭ শতকের শুরুর দিকে উইলিয়াম হার্ভে নামের এক ব্রিটিশ শল্যচিকিৎসকের মনে ব্যাপারটা খটকা লাগল। হার্ভে তত দিনে বিভিন্ন প্রাণীর শরীর, বিশেষ করে শরীরের হূৎপিণ্ড, শিরা আর ধমনি নিয়ে অনেক গবেষণা করেছেন। হূৎপিণ্ডের স্পন্দনের সঙ্গে অলিন্দ ও নিলয়ের সম্পর্কটাও তিনি বুঝতে পেরেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে হার্ভে বের করলেন, মানুষের হূৎপিণ্ড প্রতি মিনিটে গড়ে ৬০ বার স্পন্দিত হয়। আর প্রতি ১৬ স্পন্দনে হূৎপিণ্ড প্রায় এক গ্যালন রক্ত পাম্প করতে পারে। তাহলে প্রতি ঘণ্টায় পাম্প করতে পারে ১৯০ গ্যালন। অথচ মানুষের দেহে মোট রক্তের পরিমাণ মাত্র এক গ্যালন থেকে একটু বেশি। প্রতি ঘণ্টায় এত রক্ত তৈরি করা যকৃতের জন্য অসম্ভব ব্যাপার। তখন হার্ভে বুঝতে পারলেন, আসলে যকৃতে রক্ত তৈরি হয় না, তাপ উৎপন্ন করে রক্ত পরিবেশে মিলিয়েও যায় না। বরং একই রক্ত হূৎপিণ্ড থেকে ধমনি হয়ে শরীরের বিভিন্ন অংশে যায় এবং শিরা হয়ে আবার হূৎপিণ্ডেই ফিরে আসে।এই তত্ত্ব প্রমাণ করার জন্য উইলিয়াম হার্ভে বিভিন্ন পরীক্ষা করেছিলেন, যার একটি ছিল হাতের শিরা ও ধমনির পরীক্ষা। তিনি একজন সুস্থ মানুষের হাতের ওপরের অংশে শক্ত করে বেঁধে দিলেন। ফলে হাতের নিচের অংশে রক্তের প্রবাহ বন্ধ হয়ে গেল এবং ওই অংশটি ফ্যাকাশে হয়ে গেল। এরপর বাঁধন একটু একটু করে আলগা করে দিতে থাকলেন। এবার হাতের নিচের অংশ ক্রমশ গরম ও উজ্জ্বল হতে থাকল। পেশিতে শিরা থাকে ওপরের দিকে, ধমনি থাকে নিচের দিকে। তাই সহজেই রক্ত হাতের মুঠোর দিকে বা হাতের নিচের অংশে আসতে থাকল। এর কিছুক্ষণ পরই শিরাগুলোও উজ্জ্বল হলো, কারণ ধমনি দিয়ে রক্ত হাতে এসে শিরা দিয়ে ফিরে যাচ্ছিল। এরপর হার্ভে শিরা দিয়ে রক্ত হাতের নিচ দিকে পাঠানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। এরপর তিনি ওপরের দিকে খুব সহজেই রক্ত শরীরে প্রবেশ করাতে পারলেন। অর্থাৎ রক্ত সঞ্চালনের রাস্তাগুলো একমুখী। আর এভাবেই গাণিতিক যুক্তি আর বৈজ্ঞানিক পরীক্ষা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে আবিষ্কৃত হলো রক্ত সঞ্চালনের প্রক্রিয়া। ১৬২৮ সালে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ৭২ পৃষ্ঠার বই আকারে হার্ভের এই আবিষ্কার প্রকাশিত হয়। সুব্রত দেব নাথবাণিজ্যিকভাবে প্লাস্টিক সৌর বিদ্যুৎ কোষ উৎপাদনসম্প্রতি ব্রিটিশ গবেষকেরা ঘোষণা দিয়েছেন, আগামী বছরের মধ্যেই সস্তায় বাণিজ্যিকভাবে প্লাস্টিক সোলার সেল বা সৌরকোষ উৎপাদন সম্ভব হবে। বর্তমানে তৈরি করা সৌরকোষগুলো সিলিকন দিয়ে প্রস্তুত করা হয়। শেফিল্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত গবেষণায় সস্তায় সৌরকোষ প্রস্তুতের পাশাপাশি হালকা ও বহনযোগ্য সৌরকোষ নিয়ে গবেষণা করা হয়।অধিক নমনীয় ধাতব সংকর প্রস্তুতসম্প্রতি জাপানের গবেষকেরা অধিক নমনীয় ধাতব সংকর প্রস্তুত করেছেন। নতুন উদ্ভাবিত এই ধাতব সংকর অধিক তাপমাত্রায় স্থিতিশীল ও অপরিবর্তনীয়। গবেষকেরা এই ধাতব সংকরকে ভূমিকম্পরোধী স্থাপনা ব্যবস্থায় ব্যবহারের উপযোগী করার চেষ্টা করছেন। নিকেল ও লোহার মিশ্রণের এই ধাতব সংকর সর্বোচ্চ ২৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকতে পারে। জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স বিভাগের গবেষকেরা এই উদ্ভাবনের সঙ্গে জড়িত। নতুন উদ্ভাবিত ধাতব সংকর অনেক স্বল্প খরচে এবং স্বল্প সময়ে প্রস্তুত করা যায় বলে গবেষকেরা দাবি করেছেন।রায়ান হাসান