টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লেসিওসর সন্তান প্রসব করতপ্লেসিওসর ডাইনোসর যুগের একটি গুরুত্বপূর্ণ সরীসৃপ। এর প্রধান কারণ, এটি ডিম পেড়ে নাকি সন্তান প্রসব করে বংশবৃদ্ধি করত, সে বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারছিলেন না। অবশেষে এই প্রশ্নের উত্তর মিলেছে। ১৯৮৭ সালে পাওয়া একটি প্লেসিওসরের ফসিল পরীক্ষার মাধ্যমে জানা গেছে, অন্যান্য সরীসৃপের মতো ডিম পেড়ে নয়, বরং সন্তান প্রসব করেই প্লেসিওসর বংশবৃদ্ধি করত। ফসিলটি একটি গর্ভবতী প্লেসিওসরের। যুক্তরাষ্ট্রের কানাসে এটি পাওয়া যায়। ফসিলটি দৈর্ঘ্যে ১৫ ফুটের অধিক। বর্তমানে এটি ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামে রাখা আছে। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, ফসিলটির বয়স সাত কোটি বছরের কিছুটা বেশি।মার্শাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন ও ক্যাফি আনন্দের সঙ্গে বলেন, সে সময় খুব বেশি প্রাণী ছিল, যারা সন্তান প্রসব করত। তাই এই আবিষ্কারটি যথেষ্ট কৌতূহল সৃষ্টি করে। প্লেসিওসররা যেহেতু সন্তান প্রসব করত, তাই ধরে নেওয়া যেতে পারে, তাদের মধ্যে সামাজিক বন্ধনও ছিল বেশ দৃঢ়।প্লেসিওসরের প্রথম ফসিলটি পাওয়া যায় উনিশ শতকের শুরুর দিকে ইংল্যান্ডে। এর পর থেকে এখন পর্যন্ত প্রাণীটির আরও কিছু ফসিল পাওয়া গেছে।প্লেসিওসর প্রাণীটি ছিল জলের বাসিন্দা। তাদের ছিল চারটি পাখা এবং ছোট লেজ, যা দিয়ে তারা সহজে সাঁতার কাটতে পারত। এদের ঘাড় তুলনামূলক বেশ বড়। সরীসৃপ হলেও তারা ছিল উষ্ণ রক্তের প্রাণী। প্লেসিওসর ছিল মাংসাশী। লম্বা ঘাড়ের জন্য দ্রুত সাঁতার কাটা তাদের জন্য বেশ কঠিন ছিল। কিছু বিজ্ঞানীর ধারণা, তাদের ঘাড় এতটাই লম্বা ছিল যে পানিতে থাকা অবস্থায় তারা কখনোই মাথা পানির ওপরে তুলতে পারত না। সব মিলিয়ে প্লেসিওসরের কর্মকাণ্ড ও আচরণ বিজ্ঞানীদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।সুব্রত দেব নাথবাদুড়ের মনে মানচিত্রমিসরের ফল-বাদুড় সম্পর্কে কি ধারণা আছে? তারা একটি নির্দিষ্ট প্রিয় ফল খাওয়ার জন্য উড়ে চলে মাইলের পর মাইল। ১২-১৩ মাইল তো বটে, কখনো ২৫ মাইলও। আরও একটি বিষয় হলো, তারা এত দূর গিয়েও রাতেই ফেরত আসে ঘরে। বিজ্ঞানীদের মনে তো নানা প্রশ্ন, তারা কীভাবে পারে প্রতি রাতে এত দূর উড়ে গিয়ে খাবার খেয়ে আসতে। এই প্রশ্নের উত্তর জানতে বিজ্ঞানীরা সম্প্রতি একটি গবেষণা করেছেন। গবেষণার ক্ষেত্রে তাঁরা একটি সূক্ষ্ম জিপিএস ডিভাইস লাগিয়ে দেন বাদুড়ের গায়ে। গবেষণা থেকে দেখা যায়, বাদুড়দের নিজের বাড়ির চারপাশের একটা মানচিত্র রয়েছে, তাদের মনের মধ্যে যেটা দৃশ্যমান কিছু জিনিস যেমন পাহাড় বা আলোর ওপর ভিত্তি করে রচিত। শুধু তা-ই নয়, আরও একটি বিষয় বাদুড়কে পথ নির্ধারণে সহায়তা করে, সেটা হলো তাদের যন্ত্রবিদ্যা, যা নাবিকদের নৌ চালানোর মতো। এই গবেষণা থেকে মূলত জানা যায়, মুক্ত স্তন্যপায়ীরা কীভাবে তাদের গতিপথ নির্ধারণ করে। এর আগে এ ধরনের যত গবেষণা হয়েছে, তা সম্পন্ন হয়েছে গবেষণাগারে। সেখানে প্রাণীরা প্রাকৃতিক পরিবেশে থাকত না।এই গবেষণাকাজে বিজ্ঞানীরা জিপিএসের ক্ষুদ্র সংস্করণ ব্যবহার করেছেন, যার ওজন মাত্র ১০ গ্রাম। কিন্তু মেমোরি ও ব্যাটারি বেশ ভালো। দেখা যায়, বাদুড় ১২ থেকে ২৪ কিলোমিটার উড়ে চলে। আর তারা তাদের প্রিয় ফলের গাছের জন্য একই ধরনের অনেক গাছ অতিক্রম করে চলে মাইলের পর মাইল।শক্তিশালী সৌরঝড়ের উপস্থিতিসম্প্রতি নাসার উপগ্রহে শক্তিশালী সৌরঝড়ের উপস্থিতি ধরা পড়েছে। কয়েক ঘণ্টাব্যাপী চলমান শক্তিশালী এ ঝড় সৌরপৃষ্ঠ থেকে ৯৩ হাজার মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। চৌম্বক বিচ্যুতির কারণে সৃষ্ট হয় টর্নেডো প্রকৃতির এ ঝড়। গত ১২ জুলাই নাসার সোলার ডায়নামিকস অবজারভেটরি এ সৌরঝড়ের স্যাটেলাইট ভিডিও প্রকাশ করে।কালো গ্রহের সন্ধান লাভজ্যোতির্বিদেরা পৃথিবী থেকে প্রায় ৭৫০ আলোকবর্ষ দূরে সৌরজগতের বাইরে অবস্থিত একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন। নতুন এই গ্রহ থেকে এক শতাংশেরও কম আলো বের হয়ে আসতে পারে। এ জন্য এটি অন্য সব গ্রহ বা উপগ্রহের চেয়ে বেশি কালো। আর এ কারণেই একে কালো গ্রহ বলা হচ্ছে। নাসার কেপলার নভোযান থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে গবেষকেরা এ তথ্য দিয়েছেন। গ্রহটি জিএসসি ০৩৫৪৯-০২৮১১ নামের নক্ষত্রের চারদিকে ঘুরছে। ২০০৬ সালের আগস্টে প্রথম উপস্থিতি পাওয়া গ্রহটির আনুষ্ঠানিক নাম হচ্ছে টিআরইএস-টুবি। গ্রহটি বৃহস্পতি গ্রহের প্রায় সমান বিশাল গ্যাসকুণ্ডলী দিয়ে তৈরি। ২০০৯ সালে নাসার কেপলার মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে টিআরইএস-টুবিকে সবচেয়ে কালো গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গ্রহটি এত কালো কেন, তা ঠিকমতো জানা যায়নি। হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টারের গবেষকদের ধারণা, আলোর প্রতিফলনে সক্ষম মেঘের অনুপস্থিতিই গ্রহটিকে আঁধার করে রেখেছে। এ ছাড়া নক্ষত্রের খুব কাছাকাছি অবস্থান এবং বেশি তাপমাত্রাও এর পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রহটির তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গ্রহের বাষ্পীয় সোডিয়াম, পটাশিয়াম ও গ্যাসীয় টাইটানিয়াম অক্সাইড আলো শুষে নেয়। উচ্চ তাপমাত্রার গ্রহটিতে মাঝেমধ্যে কালোর মধ্যে লাল বর্ণের আভা দেখা যায়।পাখির উৎপত্তি নিয়ে নতুন গবেষণাসম্প্রতি গবেষকেরা চীনের লিয়াওনিং প্রদেশে ১৫০ বছর আগে প্রাপ্ত জীবাশ্ম ফসিল থেকে পাখির উৎপত্তি নিয়ে গবেষণার নতুন সূত্র খুঁজে পেয়েছেন। প্রায় ১৫৫ মিলিয়ন বছরের পুরোনো এ ফসিলকে পাখির পূর্বপুরুষ হিসেবে ধরা হচ্ছে। এর আগে ১৫০ মিলিয়ন বছরের পুরোনো আর্কেওপেট্রেক্সকে পাখির পূর্বপুরুষ হিসেবে ধরা হতো। দুই পাউন্ড ওজনের এই ফসিলে সরীসৃপ প্রজাতির প্রাণীর বৈশিষ্ট্য লক্ষণীয়। হালকা পালক ছাড়াও তীক্ষ নখর ও লম্বা ঠোঁট এ প্রজাতির বৈশিষ্ট্য ছিল। শর্মিলা সিনড্রেলা ও মাসুম ভূঁইয়া