টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধ মাছকে সময় জানায় শরীরসোমালিয়ার গভীর গুহার নিচে যেসব মাছ বসবাস করে, অন্ধকারে থাকতে থাকতে তাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। তখন তাদের কাছে দিন বা রাতের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। যেহেতু দিন বা রাতের কোনো বিভেদই তাদের কাছে থাকে না, তখন কীভাবে তারা পারে নিজের জীবনযাত্রা সুন্দর ও সাবলীলভাবে পরিচালনা করতে। এটা বিজ্ঞানীদের কাছে ছিল এক মহা রহস্য। অন্যান্য গভীর জলের মাছ সূর্যের আলো থাকা বা না থাকার ওপর ভিত্তি করে তাদের খাওয়া, ঘুম বা জেগে ওঠার সময়টা নির্ধারণ করে। কিন্তু যেসব মাছ এসব থেকে দূরে থাকে, তারা কী করে? বিজ্ঞানীদের গবেষণা থেকে দেখা গেছে, তাদের শরীরের ভেতরে এক ধরনের সময় নিয়ন্ত্রণকারী রয়েছে, যেটা ২৪ নয় বরং ৪৮ ঘণ্টা পর্যন্ত তাদের শরীরের কার্যাবলির একটা চক্র তৈরি করে। এই শারীরবৃত্তীয় চক্র সম্পর্কে ধারণা বিজ্ঞানীদের আণবিক সঞ্চালন সম্পর্কে জানতে সহায়তা করবে। সোমালিয়ার গুহার এই মাছগুলো প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন বছর থেকে সূর্যের সংস্পর্শ পায়নি। তাই তারা এভাবেই তাদের জীবনযাত্রা নির্ধারণ করে নিয়েছে।পৃথিবীসদৃশ এবং অতিকায় হীরক গ্রহের সন্ধান লাভজ্যোতির্বিদরা সম্প্রতি দুটি গ্রহের সন্ধান লাভ করেছেন। প্রায় ৩৬ আলোকবর্ষ দূরে পৃথিবীসদৃশ নতুন গ্রহ অবস্থান করছে। গ্রহটি ভেলা নক্ষত্রপুঞ্জের একটি কমলা বর্ণের বামন তারাকে ঘিরে প্রদক্ষিণ করছে। দক্ষিণের ইউরোপীয় মানমন্দিরের জ্যোতির্বিদরা এইচডি৮৫৫১২বি নামের গ্রহটির সন্ধান লাভ করেন। গ্রহটির ভর পৃথিবী থেকে ৩ দশমিক ৬ গুণ বেশি। গবেষকদের ধারণা, গ্রহটির অবস্থানের জন্য এতে পানির অস্তিত্বের সম্ভাবনা রয়েছে। নতুন গ্রহটিতে মেঘের পরিমাণ পৃথিবীর মতোই। বৃহদাকার এই গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর অনুরূপ অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত বলে গবেষকদের ধারণা।এ ছাড়া ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি আরেকটি গ্রহের সন্ধান পেয়েছে। পৃথিবী থেকে প্রায় চার হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটি আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতে অবস্থিত। গবেষকেরা গ্রহটিকে পৃথিবী থেকে পাঁচ গুণ বড় ও ৩০০ গুণ ভারী বলে ধারণা করছেন। গ্রহটি হীরার অনুরূপ স্ফুটিকাকার কার্বন ও অক্সিজেনের তৈরি। প্রায় ২০ কিলোমিটারের জে১৭১৯-১৪৩৮ নামের ছোট আকারের তারা বা পালসারকে ঘিরে গ্রহটি আবর্তন করছে। গবেষকেরা নতুন এই গ্রহটিকে কোনো পালসারের ধ্বংসাবশেষের পরিবর্তিত রূপ বলে ধারণা করেছেন।অতীতে যাওয়ার টাইম ক্যাপসুলবিজ্ঞানের অগ্রগতিতে প্রতিনিয়ত প্রভাব ফেলছে বিজ্ঞানীদের নিত্যনতুন আবিষ্কার। ছোট্ট কিছু নতুন প্রাপ্তি সূচনা করছে আহামরি সব আবিষ্কারের। আর অতীত নিয়ে তো কারোরই আগ্রহের শেষ নেই। আগে কী ছিল, কেমন ছিল, কীভাবে ছিল প্রভৃতি জানার জন্য বিজ্ঞানীরা নতুন পথ খোঁজেন হন্যে হয়ে। আর এই অতীত জানারই একটি নতুন পথ হলো অ্যামাইনো এসিড টাইম ক্যাপসুল। ইউনিভার্সিটি অব ইয়র্কের বিজ্ঞানীরা এই টাইম ক্যাপসুল ব্যবহার করে জেনেছেন অতীত। ইয়র্কের বিজ্ঞানীদের দাবি, ‘এটাই সবচেয়ে বেশি অতীতে ফিরে যেতে সহায়তা করবে আমাদের, প্রায় তিন মিলিয়ন বছর আগে।’অতীত ফিরে দেখার এই নতুন পদ্ধতিটি আবিষ্কার করেছেন ড. কিরস্টি পেনকম্যান ও ম্যাথাও কোলিনস। তাঁদের ভাষায়, ‘এই টাইম ক্যাপসুল সময় গণনা করবে কিছু কিছু প্রাণীর প্রোটিন ক্ষয়ের পরিমাণ দেখে। তবে আরও কিছু বিষয়ের ওপর এই গণনা নির্ভর করে, যেমন অ্যামাইনো এসিডের কেলাসিত অবস্থা, প্রোটিনের গঠনে বাধা প্রভৃতি। অ্যামাইনো এসিড মূলত আমাদের অপেরকুলার মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের স্বচ্ছ স্ফটিক দ্বারা সংরক্ষিত থাকে। এই স্পটিকটাই মূলত প্রোটিনকে বাইরের বিভিন্ন বিষয় থেকে রক্ষা করে। সুতরাং, এই প্রোটিনের ক্ষয়ের পরিমাণ দেখেই কোনো নির্দিষ্ট বিষয়ের সঠিক বয়স নির্ধারণ করা যাবে সহজেই। এই পদ্ধতিতে আমরা কোনো প্রাণী বা গাছের বয়স জানতে পারব অনায়াসে।’বৃহত্তম ফিউশন পরীক্ষা পুনরায় শুরুপ্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যাগনেটিক ফিউশন ডিভাইস। ‘জয়েন্ট ইউরোপিয়ান টোরাস (জেট)’ এখন প্রস্তুত পুনরায় গবেষণার জন্য। তাপ সংবেদনশীলতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ নতুন সুরক্ষা দেয়াল নির্মাণের জন্য জেট বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে বেরিলিয়াম ও টাংস্টেনের ধাতু দিয়ে অভ্যন্তরীণ নতুন সুরক্ষা দেয়াল তৈরি করা হয়েছে। দীর্ঘ সময়ের বন্ধ থাকাকালীন সময়ে জেটকে পরিপূর্ণভাবে দূরনিয়ন্ত্রিত ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে। ৮৬ হাজারের বেশি যন্ত্রপাতি পুনঃস্থাপন করা হয়েছে। বর্তমানে জেটকে ২০১৫ সালের মধ্যে ডিউটেরিয়াম-ট্রিটিয়াম ফিউশন জ্বালানির জন্য উপযোগী করে তোলা হচ্ছে। শর্মিলা সিনড্রেলা, মাসুম ভূঁইয়া ও আফরিনা হোসেন 