টুকিটাকি
নিশাচর ব্যাঙের প্রজাতি আবিষ্কারগবেষকেরা সম্প্রতি ভারতের পশ্চিমাঞ্চলের পাহাড়ি অঞ্চলে ১২ প্রজাতির নিশাচর ব্যাঙের প্রজাতি আবিষ্কার করেছেন। একই অনুসন্ধানে তিনটি অধুনালুপ্ত ব্যাঙের প্রজাতির সন্ধান পাওয়া গেছে। অধুনালুপ্ত ব্যাঙের প্রজাতির দুটি ৭৫ বছর ধরে অদৃশ্য ছিল এবং একটি ৯১ বছর দেখা যায়নি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী এসডি বাইজু গবেষক ও অনুসন্ধানকারী দলের নেতৃত্বে ছিলেন। তিনি বলেন, এ অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় অঞ্চলে ব্যাঙের প্রায় ৩০০টির মতো প্রজাতির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। গবেষণার বিস্তারিত আন্তর্জাতিক শ্রেণীকরণের সাময়িকী জুটেক্স-এর বর্তমান সংখ্যা প্রকাশিতব্য। একই অঞ্চলে গবেষকেরা গত আট বছরে ৪৫টি প্রজাতির বিভিন্ন জাতের জীবের অস্তিত্ব খুঁজে পান।বাস্তবে স্পাইডারম্যানস্বপ্নরাজ্যের বিষয়টা এবার বুঝি বাস্তবে পরিণত হতে যাচ্ছে। অদ্ভুত শক্তিতে স্পাইডারম্যানের এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে ছুটে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে আমরা অবাক হয়ে ভাবি, যদি বাস্তবে এটা সম্ভব হতো! কিংবা মানুষের শরীরটাই যদি হয়ে যেত বুলেট-নিরোধক, তাহলে আর কোনো সমস্যার মোকাবিলা অসম্ভব হতো না। সেই কল্পনা ও শিল্পের সংমিশ্রণের বহিঃপ্রকাশ বোধ হয় এবার বাস্তবে হতে যাচ্ছে। তবে এটা এখন কেবল দগ্ধ রোগীদের জন্য এবং হাড় গঠনেও সহায়তা করবে। তবু আশা তো করাই যায়, বিজ্ঞান এমন এক পর্যায়ে যাবে, যখন মানুষের শরীরই হয়ে যাবে বুলেট-নিরোধক। ডাচ আর্টিস্ট জালিলা এসাইডি ও কোষবিজ্ঞানী অ্যাবডোলওয়াহেব এল ঘালবজৌরি মাকড়সার সিনথেটিক রেশমের সঙ্গে মানব চামড়া মিশ্রিত করে এমন এক উপাদান তৈরি করেছেন, যেটা বুলেট নিরোধের ক্ষমতা রাখে। এই উপাদান বুলেটের অর্ধেক গতি রোধ করতে পারবে। উপাদানটা তৈরি করতে প্রকৃতি, বিজ্ঞান ও শিল্প ব্যবহার করেছেন বিজ্ঞানী ও শিল্পীরা। তবে এটি সম্পর্কে বেশ আশাবাদী কথা বলেছেন এল ঘালবজৌরি। তিনি মনে করেন, এটা কেভলার নামের যে বুলেটপ্রুফ সংঘর্ষের সময় বা মিলিটারিরা ব্যবহার করে, তার চেয়ে তিন গুণ বেশি শক্তিশালী। কেভলারের ৩৩টি আবরণ ব্যবহার করে যে বুলেটপ্রুফ আবরণ তৈরি করা যায়, মাকড়সার রেশম ব্যবহার করলে তা আরও বেশি কার্যকর হবে। এটা দগ্ধ রোগীদের জন্য এখনই বেশ কার্যকর। তাই আশায় বুক বাঁধতে ক্ষতি কী?গাড়িও চলবে নিজে নিজেইএবার আর কোনো কিছুতেই বোধ হয় মানুষকে বিন্দুমাত্র কষ্ট করতে হবে না। গাড়ি তৈরি হওয়াতে মানুষের যাতায়াতের সুবিধা তো হয়েই ছিল। এবার সেই গাড়ি চালানোর কষ্টটাকে আরও সহজ করে দিলেন একদল বিজ্ঞানী। কেননা, এমন এক গাড়ির নকশা তাঁরা করেছেন, যেখানে বলা হচ্ছে এখন গাড়ি নিয়ন্ত্রণ করবে কম্পিউটার। ট্রাফিক সিগন্যালে কতক্ষণ দাঁড়াতে হবে আর কতক্ষণ পরই বা আবার চলা শুরু করতে হবে, তার সব ক্ষেত্রেই নিজে নিজে সিদ্ধান্ত নেবে গাড়িটিতে থাকা কম্পিউটার। তারপর সেই গাড়িটাকে পরিচালনা করবে নিজে নিজে। ব্যাপক পরীক্ষণের পর বিজ্ঞানীরা এই গাড়ি রাস্তায় চলাচলের অনুমতি দিয়েছেন সম্প্রতি। বার্লিন ফ্রি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি এই গাড়ি বার্লিনের রাস্তা চষে বেড়িয়েছে নিজে নিজে। এই গাড়িতে গুরুত্বপূর্ণ ডিভাইস, কম্পিউটার, ইলেকট্রনিকস এবং ক্যামেরাও ব্যবহার করা হয়েছে। আবিষ্কারক দলের প্রধান রাউল রোজাস বলেন, ৭০ মিটারের মধ্যে কোনো বাড়ি, গাছপালা এমনকি সিগন্যাল বাতি যদি লাল বা সবুজ হয়, তবে সঙ্গে সঙ্গে গাড়িটি প্রতিক্রিয়া দেখায়। এত দ্রুত কোনো মানুষও প্রতিক্রিয়া দেখাতে পারে না।উজ্জ্বলতর গামা রশ্মি প্রস্তুতগামা রশ্মি উচ্চ কম্পাংকের ১০১৯ হার্জের খুব ছোট তরঙ্গদৈর্ঘ্য তড়িৎ-চুম্বকীয় বিকিরণ। বিভিন্ন সাব-অ্যাটমিক কণার মিথস্ক্রিয়া, যেমন—ইলেকট্রন-পজিট্রন অবলুপ্ত-প্রক্রিয়া, পাইয়ন অবক্ষয়, তেজস্ক্রিয় অবক্ষয়, ফিউশান, ফিশান, বিপরীত কম্পটন বিচ্ছুরণ ইত্যাদির মাধ্যমে তৈরি হয়। গবেষকেরা সম্প্রতি সর্বাধিক উজ্জ্বল গামা রশ্মি তৈরি করেছেন। সূর্য থেকে আসা গামা রশ্মির চেয়ে গবেষকেরা সহস্র বিলিয়ন গুণ বেশি উজ্জ্বল এ রশ্মি প্রস্তুত করেন। গবেষকেরা জানিয়েছেন, নতুন এ উদ্ভাবনের ফলে সৃষ্ট গামা রশ্মি প্রায় ২০ সেন্টিমিটার পুরুত্বের সিসার খণ্ড ভেদ করতে পারে। গবেষণায় ব্যবহূত গামা রশ্মির উৎস প্রচলিত যন্ত্রপাতির চেয়ে অনেক সস্তা। স্ট্র্যাথস্লাইড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিনো জারোসজাইনেস্কির নেতৃত্বে গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয় ও লিসবনের সুপিরিয়র টেকনিকো ইনস্টিটিউটের গবেষকেরা নতুন এ উদ্ভাবনের জন্য গবেষণা করে গেছেন। গবেষকেরা প্রায় বায়ুশূন্য কাঠামোয় চার্জিত গ্যাসীয় কণা ঢুকিয়ে লেজার রশ্মি নিক্ষেপ করেন, ফলে কণার ইলেকট্রনগুলো দ্রুতগতিতে উচ্চক্ষমতাসম্পন্ন কণায় পরিণত হয়। দ্রুতগতির শক্তিশালী ইলেকট্রনের জন্য অধিক ফোটন কণা স্বল্প সময়ে তৈরি হয়। এই ফোটনশক্তি থেকেই উজ্জ্বল গামা রশ্মি উৎপন্ন হয়। ইলেকট্রনগুলোর বেগ বৃদ্ধির জন্য লেজার-প্লাজমা ওয়েকফিল্ড নামের যন্ত্র ব্যবহার করা হয়েছে। এ যন্ত্র উচ্চক্ষমতার লেজার রশ্মি প্রস্তুত করার পাশাপাশি আয়নিত গ্যাসের কণাকে অধিক শক্তিসম্পন্ন করে তোলে। এ উদ্ভাবনে সৃষ্ট গামা রশ্মির আলোক উজ্জ্বলতা মাপা হয়েছে প্রতি সেকেন্ডে ১০২৩ ফোটন কণা/বর্গমিলিলিটার রেডিয়ান, মিলিমিটার, ০.১ শতাংশ তরঙ্গে।ন্যাচার ফিজিকস সাময়িকীতে গবেষকেরা জানিয়েছেন, নতুন এ উদ্ভাবন চিকিৎসাবিজ্ঞানে রেডিওথেরাপি ও ক্যানসার থেরাপিব্যবস্থাকে আরও উন্নত করতে সাহায্য করবে। এ ছাড়া কোষ গবেষণায় পরীক্ষাগারে নিউক্লিয়াসের স্পন্দনসংক্রান্ত গবেষণায় এ আবিষ্কার সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।শর্মিলা সিনড্রেলা, মাসুম ভূঁইয়া ও আফরিনা হোসেন