টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স কমার হাতিয়ারসময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছোটাটা রীতিমতো অসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আর বেঁধে রাখা অসম্ভব হয়ে উঠছে নিজের চোখে-মুখে বয়সের ছাপ। কিন্তু এবার বয়স পুরোপুরি হাতের মুঠোয় না থাকলেও অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যাবে হয়তো। আবার বয়সের সঙ্গে পাল্লা দিয়ে যেসব রোগ শরীরে দানা বাঁধে, যেমন—ক্যানসার, ডায়াবেটিস; সেসব থেকে মুক্তির আশা এখন আমরা করতেই পারি। হয়তো ভাবছেন কীভাবে? গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এখন শরীরের সেই এনজাইমটা নির্ধারণ করতে সক্ষম হয়েছেন, যেটা অনেকাংশেই বয়সকে নিয়ন্ত্রণ করে। তাঁদের বক্তব্য হচ্ছে, কম ক্যালরি নিলে সেই এনজাইমটা থাকবে নিয়ন্ত্রণে। ফলে বাড়বে না আর বয়স, হবে না রোগ। আর সেই এনজাইমকে নিয়ন্ত্রণ করতে হলে নিতে হবে কম ক্যালরি। বর্তমানের এই একটুখানি ত্যাগই ভবিষ্যতে শরীরের জন্য একটা ভালো ফল বয়ে আনবে। তাঁদের মতে, আমাদের শরীরের সেই এনজাইম, যেটার নাম পেরিডক্সিন। এটাকে নিয়ন্ত্রণ করলেই বয়স আর বয়সনির্ভর রোগগুলো থাকবে নিয়ন্ত্রণে। গবেষণাকাজে ব্যবহূত বানরদের ক্ষেত্রে দেখা যায় যে যখন তারা চিনি ও প্রোটিন নেওয়া কমিয়ে দেয় কিন্তু অন্যান্য খনিজ এবং ভিটামিন সমানভাবে নেয়, তখন তারা যত বছর আগে বাঁচত তার চেয়ে বেশি দিন আয়ু লাভ করে। এই প্রক্রিয়া মাছ, ইঁদুর ও অন্য প্রাণীর ওপর প্রয়োগ করেও একই উত্তর পাওয়া গেছে।শনি গ্রহের শৈবালসদৃশ উপগ্রহসৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। পৃথিবী থেকে প্রায় ছয় গুণ বৃহদাকার এই গ্রহের রয়েছে ৬২টি চাঁদ! এদের একটি হচ্ছে হাইপেরিয়ন। নয় লাখ ২০ হাজার মাইল দূরে অবস্থিত শনির এই উপগ্রহ আবিষ্কৃত হয় ১৮৪৮ সালে। হাইপেরিয়ন সৌরজগতের অনিয়মিত আকৃতির বৃহদাকার বস্তুগুলোর একটি। ১২১ দশমিক ৫৭ কিলোমিটার ব্যাসের এই উপগ্রহের গড় গভীরতা ১০ দশমিক ২ কিলোমিটার। ২০১০ সালের জুলাইয়ে খেয়াযান ক্যাসিনি এই বিশাল উপগ্রহের পাশ দিয়ে অতিক্রম করে। খেয়াযানটি ৪৫ হাজার ৪৪২ মাইল দূর থেকে উপগ্রহটির রঙিন ছবি পৃথিবীতে প্রেরণ করে। ছবি থেকে নাসার গবেষকেরা লক্ষ করেছেন, উপগ্রহটি দেখতে বৃহদাকার শৈবালের মতো। এর পৃষ্ঠদেশে শৈবাল ছিদ্রের মতো গভীর অনেক গর্ত লক্ষ করা যায়। উপগ্রহটির ঘনত্ব অনেক কম হওয়ায় গবেষকদের ধারণা, এতে স্বল্প পরিমাণে বরফের অস্তিত্ব রয়েছে। সহজলভ্য হবে কৃত্রিম রক্তপরিণত স্টেম সেল থেকে প্রস্তুতকৃত রক্ত আগামী দুই-তিন বছরের মধ্যে মানবশরীরে ব্যবহারের উপযোগী করা সম্ভব হবে বলে গবেষকেরা জানিয়েছেন। তাঁরা রক্তসদৃশ উপাদান প্রস্তুতে গবেষণা করে যাচ্ছেন। এ উপাদান রক্তের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। রক্ত পরিবহনজনিত রোগ, যেমন—হেপাটাইটিস এ, সিসহ নানা জটিলতায় স্টেম সেল থেকে প্রস্তুতকৃত এই কৃত্রিম রক্ত ব্যবহারে কিছু সুবিধা পাওয়া যাবে। রক্ত পরিবহনজনিত নতুন জটিলতা পরিহারে কৃত্রিম রক্ত নতুন দ্বার উন্মোচন করবে। কৃত্রিম রক্ত দুর্লভ রক্তের গ্রুপধারী রোগীদের জন্য ঝুঁকি কমাতে সাহায্য করবে। গবেষকদের মতে, স্টেম সেল থেকে পাওয়া এই রক্ত ব্যবহারে ঝুঁকি কম এবং কৃত্রিম রক্তকে ‘ও’ নেগেটিভ রক্তের গ্রুপে সহজেই রূপান্তর করা যায়। ‘ও’ নেগেটিভ রক্ত ৯৮ শতাংশ রোগীর শরীরে ব্যবহারের উপযোগী। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অস্থিমজ্জা থেকে মেসেল সংগ্রহের মাধ্যমে কৃত্রিম রক্ত প্রস্তুতে সফলতা পেয়েছেন। গবেষক দলের প্রধান বিশেষজ্ঞ অধ্যাপক মার্ক টার্নার জানান, পরীক্ষাগারে সফল প্রয়োগের পরই দু-তিন বছরের মধ্যে এ রক্ত মানবশরীরে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। এই নতুন ধরনের রক্ত শরীরে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ব্যবহার করা যাবে। যেহেতু এটি স্টেম সেল থেকে প্রস্তুত করা হচ্ছে, সেহেতু গ্রহণকারীর রক্ত পরিবহনজনিত কোনো সমস্যা দেখা যাবে না। এ ছাড়া এসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিকল্প পদ্ধতিতে কৃত্রিম হিমোগ্লোবিন প্রস্তুতেও সফলতা পেয়েছেন। এই পদ্ধতিতে গবেষণাগারে প্রস্তুত হিমোগ্লোবিন রক্তে ঢোকানোর মাধ্যমে শরীরের অভ্যন্তরে স্বয়ংক্রিয়ভাবে রক্ত প্রস্তুত হবে। গবেষকেরা রাশিয়া ও দক্ষিণ আফ্রিকায় গরুর শরীরে হিমোগ্লোবিন প্রবেশের মাধ্যমে রক্ত বৃদ্ধিতে সফলতা লাভ করেছেন।শর্মীলা সিনড্রেলা ও রায়হান হাসান