টুকিটাকি
ভালোবাসা প্রয়োজনীয়দাদা বা দাদির অতিরিক্ত আদরে নষ্ট হয়ে পড়বে সন্তানেরা। এমন ভাবনা অনেকের। আর বর্তমানে বাবা-মায়ের সঙ্গে আলাদা থাকাটা তো রীতিই হয়ে পড়েছে। সেটা কি সঠিক? বরং গবেষকেরা শোনাচ্ছেন অন্য কথা। গবেষণা করে তাঁরা জানাচ্ছেন যে দাদুদের আদরে দুষ্টু নয়, বরং শিশুরা শেখে কীভাবে টিকে থাকতে হবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে। এমনকি সেসব কঠিন সময়েও যখন শিশুটির মা ও বাবার বিবাহবিচ্ছেদ হয়ে যায়।একটি শিশুকে স্বাস্থ্যকর ও সতেজ রাখতে সবচেয়ে বেশি সচেতন থাকেন দাদু-দাদিরা। এমনই সিদ্ধান্তে পৌঁছেছে মার্কিন ও সুইস বিজ্ঞানীদের একটি দল। গবেষণা করেছেন তাঁরা বিশ্বব্যাপী। দাদা-দাদি কতটা গুরুত্ব বহন করেন, সেটা বের করে আনাই ছিল এই গবেষণার মূল লক্ষ্য। তবে কিছু কিছু ক্ষেত্রে দিদার গুরুত্ব প্রাধান্য পেয়েছে। ফিনল্যান্ডে গবেষণাকারী দলটি জানিয়েছে আরেকটি বিষয়।সেটি হলো, ‘যেসব শিশুর জন্মের সময় তাদের দাদা-দাদিরা যুবক থাকেন, সেসব শিশু দীর্ঘজীবী হয়।’ গবেষকদলের একজন ডেভিড কোয়াল বলেন, দাদা-দাদিরা সেই সব সন্তানকে বেশি দেখাশোনা করেন, যাদের মা-বাবার প্রতি তাঁদের বিশ্বাস থাকে। দাদা-দাদিদের ভালোবাসা যে কেবল শরীর ভালো করে তা-ই নয়, শিশুরা মানসিকভাবে যে সহায়তা পায়, সেটার গুরুত্বও অনেক।শর্মিলা সিনড্রেলা২০১১ দশম উষ্ণতম বছরবৈশ্বিক উষ্ণতা ক্রমাগত বেড়েই চলেছে। এমনকি লা নিনাও পারছে না একে নিয়ন্ত্রণে রাখতে। লা নিনা হলো একটি নির্দিষ্ট পর্যায়, যে সময় পূর্ব প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি হ্রাস পায়। স্বাভাবিকভাবে এ সময় তাপমাত্রা কমার কথা। কিন্তু কার্বন ডাই-অক্সাইড নির্গমন এতই বেড়ে চলেছে যে আগের লা নিনার বছরগুলো থেকে এ বছর তাপমাত্রা আরও বেড়েছে।২০০৮ সালের পর এ বছরটি ছিল লা নিনার বছর। ফলে তাপমাত্রা কিছুটা কম হওয়ার কথা। কিন্তু পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ২০১১ সাল হলো দশম উষ্ণ বছর। ওয়ার্ল্ড মেটেওরজিক্যাল অর্গানাইজেশনের গবেষণায় দেখা গেছে, এ বছর পৃথিবীর তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৪৬ ডিগ্রি।এর আগের লা নিনার সময় এই বৃদ্ধির পরিমাণ ছিল শূন্য দশমিক ৩৬ ডিগ্রি (২০০৮), শূন্য দশমিক ২৭ ডিগ্রি (২০০০) এবং শূন্য দশমিক ১২ ডিগ্রি (১৯৮৯)। এই তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি ছিল রাশিয়ায়, উত্তর রাশিয়ায় এ বছর তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রি। শুধু তা-ই নয়, এ বছর আরও বেশ কিছু খারাপ লক্ষণ আবহাওয়াবিদেরা পর্যবেক্ষণ করেছেন। মেরু সাগরে এ বছর বরফের পরিমাণ ছিল খুবই কম। এর চেয়ে কম পরিমাণ বরফ শুধু ২০০৭ সালেই দেখা গিয়েছিল। এসবের সঙ্গে যুক্ত ছিল লা নিনার প্রভাবে ঘটে যাওয়া পূর্ব আফ্রিকার খরা, দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যা, যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘতম গ্রীষ্ম, অস্ট্রেলিয়ার বন্যা, ইউরোপে শুষ্কভাবে বছরের শুরু, গড়ের চেয়ে কমসংখ্যক ঘূর্ণিঝড় ইত্যাদি।সুব্রত দেব নাথ