টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ সম্ভাব্য বসবাসযোগ্য গ্রহের সন্ধানসম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা মানুষের বসবাস উপযোগী সম্ভাব্য আরেকটি গ্রহের সন্ধান পেয়েছেন বলে ঘোষণা করেছেন। ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির গবেষকেরা জিজে ৬৬৭সি নামের মধ্যম প্রকৃতির বামন তারার সন্ধান লাভ করেছেন। সূর্য থেকে তুলনামূলক কম তাপমাত্রার এই তারাকে কেন্দ্র করে তিনটি গ্রহ আবর্তন করছে বলে গবেষকেরা নিশ্চিত হয়েছেন। এই গ্রহসমষ্টির একটিতে পৃথিবীর অনুরূপ তাপমাত্রা আছে বলে গবেষকেরা জানিয়েছেন। নতুন এই গ্রহকে মানুষের বসবাসযোগ্য গ্রহ বলে গবেষকদের ধারণা। জিজে ৬৬৭সি নামের এ গ্রহটি, এর কেন্দ্র তারাকে ২৮ দশমিক ১৫ দিনে একবার প্রদক্ষিণ করে, যা পৃথিবীর প্রায় অনুরূপ। পৃথিবীর সমান আহ্নিকগতি থাকলেও পৃথিবী থেকে ৪ দশমিক ৫ গুণ কম ভরের নতুন এ গ্রহটি। এই নিয়ে গবেষকেরা মানব বসবাসযোগ্য চারটি গ্রহের নাম প্রকাশ করলেন। ২০১১ সালের মে মাসে ২০ আলোকবর্ষ দূরে অবস্থিত গিলেসি ৫৮১ডি নামের গ্রহকে গবেষকেরা প্রথম মানব বসবাসযোগ্য গ্রহ বলে ঘোষণা দেন। পুনরায় ২০১১ সালের আগস্ট মাসে জ্যোতির্বিদেরা এইচডি ৮৫৫১২ বি নামের ৩৬ আলোকবর্ষ দূরের গ্রহকে পৃথিবীর অনুরূপ বসবাসযোগ্য ঘোষণা করেন। জিজে ৬৬৭সি নামের গ্রহের পূর্বে ৬০০ আলোকবর্ষ দূরে অবস্থিত কেপলার ২২বি গ্রহকে পূর্ণাঙ্গভাবে মানব বসবাসযোগ্য গ্রহ বলে ঘোষণা করে নাসা।গাছের নোংরা অংশে ম্যালেরিয়ার ওষুধপ্রতিবছর সারা বিশ্বে কতজন মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়? প্রায় ২০ কোটি লোক। তাই এখনো এটিকে আমাদের জন্য একটি ভীতি উদ্রেকের কারণই বলা যায়। যদিও এর প্রতিকারের জন্য ওষুধ তৈরি হয়েছে অনেক বছর আগেই। প্রতিবছর আর্টেমিসিনিনের ডোজ দেওয়া হয় আফ্রিকা ও এশিয়ায়। এটিই ম্যালেরিয়ার প্রতিষেধক। কিন্তু এই আর্টেমিসিনিন বের করে আনা এতটাই ব্যয়বহুল যে তা আর সবার জন্য সহজলভ্য হয়ে ওঠে না। তবে এবার আশার আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী তাঁর এক সহযোগীকে নিয়ে এমন উপাদান পেয়েছেন, যা থেকে খুব সহজেই তৈরি করা যাবে ম্যালেরিয়ার ওষুধ। ফ্রানকোইস ল্যাভেসকি নামের এই বিজ্ঞানী তিক্ত স্বাদের একটি গাছ সোমরাজ থেকেই তৈরি করতে চান এই প্রতিষেধক। আর বলা হচ্ছে যে এটিই হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত ম্যালেরিয়ার সবচেয়ে সঠিক ওষুধ। এই বিজ্ঞানী আরও বলছেন যে এটি তৈরিতে খরচও হবে অনেক কম। ফলে সহজলভ্য হবে তা। কেননা, তাঁরা এটি তৈরি করতে ব্যবহার করবেন ওই গাছেরই নষ্ট হয়ে যাওয়া অংশ। সামনে আর কিছুদিনের মধ্যেই মানুষ পেতে শুরু করবে এই গবেষণার সুফল।১৬ শতকের গিনিপিগঅতীত সম্পর্কে জানার জন্য মানুষের আগ্রহ চূড়ান্ত। তাই প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা চলে কখন, কীভাবে আরও বেশি ধারণা পাওয়া যাবে অতীত সম্পর্কে। আর এই তো কিছু দিন আগে পাওয়া গেল অনেক আগের গিনিপিগ। রেডিওকার্বন ব্যবহার করে বলা হচ্ছে, এটি ১৬ শতকের গিনিপিগের ফসিল। এবার অতীত সম্পর্কে জানার যজ্ঞে আবারও যেন পড়ল তথ্যের ঘি। এই গিনিপিগটির ফসিল নিয়ে গবেষণা করলেই বেরিয়ে আসবে এলিজাবেথিয়ান সমাজের অবস্থান। বেলজিয়ামে সেই সময়কার একটি মধ্যম শ্রেণীর বাড়ির পেছনের অংশে পাওয়া গেছে এ গিনিপিগটির ফসিল। ব্রুশেলসের রয়াল বেলজিয়ান ইনস্টিটিউট অব নিউট্রাল সায়েন্সের বিজ্ঞানীরা বলেছেন, ‘এটা সম্ভবত ১৬ থেকে ১৭ শতকের মধ্যে জীবন ধারণ করেছিল। প্রত্নতত্ত্বের ইতিহাসে গিনিপিগের পরিমাণ আসলেই কম।’ সেখানে এই প্রাপ্তি থেকে এর বিবর্তন সম্পর্কে বেশ ধারণা পাওয়া যাবে বলে মনে করেন বিজ্ঞানীরা। তবে গিনিপিগটির ফসিলের অবস্থান দেখে ধারণা করা হচ্ছে যে তাদের তখন পোষাপ্রাণী হিসেবেই ব্যবহার করা হতো। আরও মনে করা হচ্ছে, তারা হয়তো তা-ই খেত, যা বাড়ির সদস্যরা তাকে দিত। সব মিলিয়ে অতীতের প্রাণী সম্পর্কে জানতে বেশ সহায়ক এই প্রাপ্তি। চাঁদের উল্টো দিকের নতুন ছবিপৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ চাঁদের একপার্শ্বীয় অবস্থানের জন্য পৃথিবী থেকে চাঁদের বিপরীত দিক কখনোই দেখা যায় না। সম্প্র্রতি নাসার খেয়াবিজ্ঞানীরা চাঁদের বিপরীত দিকের ত্রিমাত্রিক উচ্চ রেজ্যুলেশনের ছবি তুলতে সক্ষম হয়েছেন। ২০১১ সালে নাসার নভোখেয়াযান ‘টুইন গ্রেইল’ উৎক্ষেপণ করা হয়। এই খেয়াযান থেকে প্রাপ্ত ভিডিও বিশ্লেষণের মাধ্যমে গবেষকেরা চাঁদের বিপরীত দিকের ছবি তুলতে সক্ষম হন। প্রাপ্ত ছবিতে দেখা যায়, চাঁদের বিপরীত ধূমকেতু ও গ্রহাণুর আঘাতে তুলনামূলক বেশি উঁচু-নিচু খাদের সমন্বয়ে গঠিত। গ্রেইল প্রজেক্টের প্রধান গবেষক মারিয়া জুবের প্রাপ্ত ত্রিমাত্রিক ভিডিওচিত্রকে ভবিষ্যৎ গবেষণার জন্য আশীর্বাদ বলে আখ্যা দিয়েছেন। ‘টুইন গ্রেইল’ খেয়াযানের মাঝারি ধরনের অংশ ঈভ ও ফ্লো মাধ্যমে এই চিত্রগুলো সংগ্রহ হয়েছে।পৃথিবীর দিকে গ্রহাণু!গত ২৭ জানুয়ারি পৃথিবীর থেকে মাত্র ৩৭ হাজার মাইল দূর দিয়ে ৩৬ ফুট পরিধির গ্রহাণুু দ্রুতগতিতে অতিক্রম করে যায়। ২০১২ বিএক্স৩৪ মহাকাশ গবেষকদের কোনো ধরনের পূর্ব ধারণা না দিয়েই হঠাৎ পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যায়। ২০১১ সালের জুন মাসের পরে এই প্রথম পৃথিবীর কাছ দিয়ে বড় সাইজের এই গ্রহাণু অতিক্রম করে গেল। মাত্র তিন ঘণ্টা সময়ের মধ্যে গ্রহাণুটি পৃথিবী থেকে নিরাপদ দূরত্বে চলে যায়। ২০০৪ সালে এখন পর্যন্ত পৃথিবীর খুব কাছ দিয়ে ছয় হাজার ৪০০ কিলোমিটার পথ দূর দিয়ে এফইউ১৬২ নামের গ্রহাণু চলে যায়।বরফের নিচে ভস্তক হ্রদপ্রায় ২০ বছর ধরে খননের পর অবশেষে রাশিয়ার বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা মহাদেশের ২ দশমিক ২ মাইলের বরফের স্তূপের নিচে অবস্থানরত ভস্তক হ্রদে পৌঁছতে পেরেছেন। এটি প্রায় দেড় কোটি বছর ধরে বরফের নিচে অবস্থান করছে।ভস্তক লেককে একটা বিশাল ওয়েব বা যোগসূত্র বলা যায়। এখানে প্রায় ২০০টি হ্রদ যুক্ত রয়েছে। এদের অধিকাংশই আবার সে সময় গঠিত, যখন এ মহাদেশ ও অস্ট্রেলিয়া মহাদেশ একসঙ্গে ছিল। তখন এর তাপমাত্রাও ছিল এখনকার চেয়ে অনেক বেশি। এই হ্রদে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি। কোথাও কোথাও এই পরিমাণ পৃথিবীর সমতলভূমির পরিষ্কার হ্রদের চেয়েও প্রায় পঞ্চাশ গুণ! যদি সেখানে কোনো প্রাণ থাকে তাহলে তাকে সবচেয়ে প্রতিকূল অবস্থার সঙ্গে খাপ খাইয়ে থাকতে হবে—প্রচুর চাপ, অনেক ঠান্ডা, অতিরিক্ত অক্সিজেন, পুষ্টির জোগানের সীমাবদ্ধতা এবং সূর্যালোকের অনুপস্থিতি।ভস্তক হ্রদের সঙ্গে মিল রয়েছে বৃহস্পতির ইউরোপা ও শনির এন্সেলাদুস উপগ্রহের সঙ্গে। নাসার উপগ্রহ কাসানি গত জুনে এন্সেলাদুসে বরফের নিচে থাকা লবণাক্ত হ্রদের সন্ধান পেয়েছে। এখন যদি ভস্তক হ্রদে প্রাণের সন্ধান পাওয়া যায়, তাহলে বহির্বিশ্বেও প্রাণের সন্ধান পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।রাশিয়ার বিজ্ঞানীরা জানাচ্ছেন যে তাঁরা এ বছর হয়তো খননকার্য শেষ করতে পারবেন না। কারণ, সেখানে গ্রীষ্মকাল খুব কম সময়ের জন্য স্থায়ী হয়। তাঁরা আশা করছেন, আগামী বছর তাঁরা এটি শেষ করতে পারবেন। তারপর সেখানে সাঁতার কাটা রোবট পাঠানোর পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। এই রোবট সেখান থেকে মাটি ও জলের নমুনা সংগ্রহ করে আনবে। উল্লেখ্য, ভস্তক হ্রদটি রাশিয়ার অধীনে রয়েছে।