টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবসে আজ সোমবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি-সৌধ কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সকাল ১০টা ১০ মিনিটে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় পৌঁছান। তিনি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর সমাধি- সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানা।এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।