টুঙ্গিপাড়া পর্যন্ত রেলপথ সম্প্র্রসারিত হবে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, কাশিয়ানি থেকে গোপালগঞ্জ হয়ে টুঙ্গিপাড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হবে। দেশের যেসব জেলায় রেলপথ নেই, সেখানেও রেলপথ নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে ফেরার পর একনেক বৈঠকে এই প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।আজ সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে কন্টেইনার পরিবহনের জন্য আমাদানিকৃত ৫০টি ওয়াগন ও পাঁচটি ব্রেক ভ্যানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান, কমিটির সদস্য অপু উকিল, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত মহাপরিচালক টি এ চৌধুরী, পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নূরুল আমিনসহ যোগাযোগ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।যোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের জনবল-সংকট নিরসনের জন্য শিগগিরই প্রায় সাত হাজার ২৭৫ জনকে নিয়োগ করা হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।যোগাযোগমন্ত্রী আরও বলেন, ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত রেললাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া পদ্মা সেতুতে রেলরোড সেতু হবে এবং বরিশাল পর্যন্ত রেললাইন হবে।—বাসস