টুটুলের সঙ্গে প্লেব্যাক করলেন পড়শী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো এস আই টুটুলের সঙ্গে ছবির গানে কণ্ঠ দিলেন ‘খুদে গানরাজ’খ্যাত গায়িকা পড়শী। এরই মধ্যে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এমনও তো প্রেম হয়’ ছবির গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রিন্স আলমের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জে কে।এ প্রসঙ্গে পড়শী বলেছেন, “এর আগে ২০-২৫টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। এবার ‘এমনও তো প্রেম হয়’ ছবির ‘এই জীবনের স্বপ্নগুলো দুঃখ হয়ে ভেঙে দেয় কেন যে এ হূদয়’ গানটিতে কণ্ঠ দিলাম। খুব অল্প সময়ের মধ্যে আমাদের দেশের বেশ কয়েকজন গুণী শিল্পীর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এস আই টুটুলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।”গানটির জন্য পড়শীর ভূয়সী প্রশংসা করেছেন এর সংগীতপরিচালক জে.কে। তিনি বলেছেন, ‘গানটি অনেক কঠিন হলেও খুব ভালো গেয়েছে পড়শী। এত কম বয়সে সে যেভাবে সুরটাকে গলায় তুলে নিয়েছে, সেটা আমাকে অবাকই করেছে। বলা যায়, এস আই টুটুলের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে গান গেয়েছে সে। টুটুল ভাইও পড়শীর কণ্ঠের অনেক প্রশংসা করেছেন।’