টুনা মাছে তেজস্ক্রিয় উপাদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরীয় ব্লুফিন (নীল পাখনা) টুনা মাছে বিষাক্ত তেজস্ক্রিয় উপাদান পাওয়া গেছে। গত বছর ভূমিকম্প ও সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমার পারমাণবিক বিদ্যুেকন্দ্রের চুল্লি থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ সাগরে গিয়ে মেশে। পরে তা এসব মাছের শরীরে প্রবেশ করেছে বলে প্রসিডিংস অব ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়।ওই প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে, জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে বিচরণ করার সময় ফুকুশিমার পারমাণবিক বিদ্যুেকন্দ্র থেকে নিঃসৃত তেজস্ক্রিয় উপাদান টুনা মাছের শরীরে প্রবেশ করে। বিজ্ঞানীদের দাবি, মাছগুলো এখনো খাওয়া নিরাপদ।প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর ফুকুশিমার দাইচি পারমাণবিক চুল্লির দুর্ঘটনার পর কয়েক মাস পর, প্রশান্ত মহাসাগরের সান দিয়াগো অংশ থেকে ধরা ১৫টি ব্লুফিন টুনা মাছের পেশির টিস্যুগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন বিজ্ঞানীরা। পরীক্ষায় প্রতিটি মাছে উচ্চমাত্রায় তেজস্ক্রিয় উপাদান লক্ষ করা গেছে। মাছগুলোতে ১৩৪ ও ১৩৭ মাত্রার তেজস্ক্রিয় সিজিয়াম পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকেরা। নিশ্চিত হওয়ার জন্য গবেষকেরা প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলের ইয়োলোফিন (হলুদ পাখনা) টুনা মাছ নিয়েও পরীক্ষা করেন। তাঁরা কেবল ব্লুফিন টুনা মাছেই তেজস্ক্রিয় উপাদানের অস্তিত্ব পেয়েছেন। ফুকুশিমার ঘটনার আগে বা পরে ধরা ইয়োলোফিন টুনা মাছে কোনো তেজস্ক্রিয়তার অস্তিত্ব মেলেনি।গবেষকেরা বলেন, টুনা জাতীয় মাছের মধ্যে ব্লুফিন টুনার বিশেষ কদর রয়েছে। এটি বেশ দামি। প্রতি বছর হাজার হাজার টন ব্লুফিন মাছ ধরা হয়। এই মাছের শরীরে আবিষ্কৃত তেজস্ক্রিয় উপাদান নিয়ে শঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। কারণ এতে যে মাত্রার তেজস্ক্রিয়তা রয়েছে, তা কোনো ক্ষতি করবে না।