টেকনাফ-কক্সবাজার মহাসড়কে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ ট্রাক মালিক-শ্রমিক ঐক্য জোট পরিষদের ডাকে আজ রোববার সকাল থেকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। টেকনাফ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি এবং অভ্যন্তরীণ বাস চলাচলও বন্ধ রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক টেকনাফ স্থলবন্দরে ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের কার্যালয়টি দখল করে নিজেদের ইচ্ছামতো ট্রাকের সিরিয়াল পরিচালনা বাতিল, কার্যালয়টি উদ্ধার, এ ব্যাপারে জেলা প্রশাসকের সিদ্ধান্ত অবমাননাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, সড়কে ডাকাতি বন্ধের ব্যবস্থা, রুট পারমিটবিহীন যান চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়।