টেকনাফ থেকে ২৫ রোহিঙ্গাকে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ এলাকায় নাফ নদী দিয়ে গতকাল সোমবার রাতে অবৈধভাবে প্রবেশকালে ২৫ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেন কোস্টগার্ডের সদস্যরা। আজ মঙ্গলবার সকালে তাদের একই সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের লেফটেন্যান্ট এম বদরুদোজা প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাত ১১টার দিকে শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনের টহল দলের সদস্যরা মিস্ত্রিপাড়া এলাকা থেকে সাতজন ও জালিয়াপাড়া থেকে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে নৌকাসহ আটক করেন। আজ ভোর ছয়টার দিকে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তিনি জানান, মিয়ানমার থেকে রোহিঙ্গারা এখনো রাতের অন্ধকারে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।