টেকনাফে অর্ধশতাধিক নৌকা ডুবে নিখোঁজ ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপকূলে ঝোড়ো হাওয়ায় অর্ধশতাধিক নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ১১ জন জেলে ও ১৩টি নৌকা নিখোঁজ হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।মাঝিমাল্লাসহ হাদুরছড়া, মহেষখালীয়া পাড়া, লম্বরী, তুলাতলি, রাজারছড়া, হাতিয়ারঘোনা, হাবিবছড়া, জাহাজরা, শীলখালী, বড় ডেইল, মনখালী ও শাপলাপুর উপকূলের ‘পাঁচ বাইন, চৌদ্দ ও ষোলো বাইন’ নামক চ্যানেলে মাছ শিকার শেষে ফেরার সময় মাছ ধরার অর্ধশতাধিক নৌকা ডুবে যায়।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ঝোড়ো হাওয়ার কবলে পড়ে উপকূলে কিছু নৌকাডুবির খবর পাওয়া গেছে। কিন্তু ভারী বর্ষণ না কমা পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।