টেকনাফে আগুনে পুড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আমির আলী (৪২) নামের একজন পুড়ে মারা গেছেন। উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে সৈকত পাড়ের এক দোকানে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে উত্তর ঘাটের সৈকত পাড়ে মোহাম্মদ আলমের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে দোকানে থাকা কর্মচারী আমির আলী ঘটনাস্থলেই মারা যান। আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী স্থানে থাকা একটি নৌকা, চারটি ঘর ও ঘরে থাকা বিপুল পরিমাণ জাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে দোকানের মালিকের ছেলে মোহাম্মদ শাহীন (২২) অগ্নিদগ্ধ হয়েছেন। শাহীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাহারছড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, আমিরের লাশ উদ্ধার করে আজ সোমবার সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।