টেকনাফে আটক মিয়ানমারের ১৪ নাগরিককে পুশব্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপে আটক মিয়ানমারের ১৪জন নাগরিককে ফেরত পাঠানো (পুশব্যাক) হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের ফেরত পাঠায়।বিজিবি সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে শাহপরীর দ্বীপে নাফ নদীর জালিয়া পাড়া এলাকায় বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪জন নাগরিককে আটক করা হয়। রাতে তাঁদের ওই এলাকা দিয়েই মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।