টেকনাফে আটক মিয়ানমারের ১১ নাগরিককে ফেরত পাঠিয়েছে বিডিআর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে বিডিআর জওয়ানেরা মিয়ানমারের ১১ জন নাগরিককে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন মহিলা, পাঁচজন পুরুষ ও চারটি শিশু রয়েছে। আজ শুক্রবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে বিকেল পাঁচটায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।বিডিআর সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটার দিকে হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে হোয়াইক্যং চৌকির জওয়ানেরা তাদের আটক করে। এরা সবাই মিয়ানমারের বলিবাজারের বাসিন্দা। টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম মোজাম্মেল হোসেন বলেন, আটককৃত অনুপ্রবেশকারীদের বিকেল পাঁচটার দিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।