টেকনাফে আটক মিয়ানমারের ২৯ জন নাগরিককে ফেরত পাঠিয়েছে বিডিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে অনুপ্রবেশকালে আটক মিয়ানমারের ২৯ জন নাগরিককে আজ বুধবার বিকেলে মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন বিডিআর জওয়ানরা। এর আগে টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের নয়াপাড়া ও দমদমিয়া এলাকার সীমান্তের চোরাই পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে তাঁরা বিডিআরের হাতে আটক হন।বিডিআর সূত্র জানায়, নয়াপাড়া এলাকার সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৪২ রাইফেলস ব্যাটালিয়নের নিলা বিওপি কোম্পানির বিশেষ টহলদল ১৩ জন মিয়ানমারের নাগরিককে আটক করে। তাদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও নয়জন পুরুষ। তারা হলো মনসুরা বেগম (৪০), জুহুরা বেগম (২০), আনাস বেগম (৩), জান্নাতুল ফেরদৌসী (২), আবুল কালাম (৩০), মো. রফিক (১৩), মো. ইউনুছ (২০), মো. জসিম (২১), নুর আমিন (২৩), মো. ইউছুফ (২০), নুর হাকিম (২১), নুর কবির (৩০) ও কালু মিয়া (৬০)। পরে বিকেল পাঁচটার দিকে জাদিমুরা নামক এলাকা দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।অন্যদিকে বিকেল চারটার দিকে বিডিআরের জওয়ানরা টেকনাফ কেরুনতলী এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশকালে মিয়ানমারের ১৬ জন নাগরিকদের আটক করে। তাঁরা সবাই পুরুষ। তাঁরা হলেন মো. কাছিম (১৮), আবুল কালাম (৩০), আবদুস সালাম (২৫), নুরুল ইসলাম (১৯), আবু ছিদ্দিক (২৫), ফরিদ হোসেন (২৪), মো. ছিদ্দিক (২০), নুর মোহাম্মদ (২০), মো. হোসেন (২০), সৈয়দ সালাম (২৫), আবুল হাশেম (২০), আলী জোহার (২৫), জাহিদ হোসেন (২৫), মো. রফিক (২৫), খায়রুল আমিন (২০) ও মো. একরাম (১৮)। পরে তাঁদের বিকেল পাঁচটার দিকে দমদমিয়া এলাকা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন জানান, আজ বিকেল পাঁচটায় মিয়ানমারের ২৯ জন নাগরিককে নিজ নিজ সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।