টেকনাফে আদম পাচারকারী চক্রের প্রধানসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় আদম পাচারকারী চক্রের প্রধান মো. ইসমাইলসহ তিনজনকে আজ রোববার ভোরে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। ভোররাতে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে উপজেলার শাহপরীর দ্বীপ বাজারপাড়ায় অভিযান চালিয়ে মো. ইসমাইল (৩২), জিয়াবুল হক (৩০) ও মো. গোলাম হোসেনকে (৬০) গ্রেপ্তার করা হয়। মো. ইসমাইল সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় আদম পাচারকারী চক্রের প্রধান হিসেবে পরিচিত।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় নারী নির্যাতন ও চোরাচালান, ইয়াবা ব্যবসা ও মালয়েশিয়ায় সাগরপথে অবৈধভাবে মানব পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও পুলিশ এসব মামলা করেছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত এই তিন সহোদর বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের তালিকাভুক্ত মানব পাচারকারী।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী নির্যাতন, চোরাচালান, ইয়াবা ব্যবসা ও মালয়েশিয়ায় মানব পাচারের একাধিক অভিযোগ রয়েছে। আজ দুপুরের যেকোনো সময় তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হবে।