টেকনাফে আরও ২৫ জন রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আজ বুধবার ভোরে পৃথক অভিযান চালিয়ে ২৫ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও কোস্টগার্ড। টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ও কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. বদরুদ্দোজা প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া থেকে ১২ জন, একই এলাকার বাজারপাড়া বরফকল এলাকা থেকে ১২ জন ও হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। তাঁরা মিয়ানমারের মংডু শহরের মংনিপাড়া, ফাতংজা ও হারিপাড়ার বাসিন্দা। আজ কোনো একসময় তাঁদের মিয়ানমারের ফেরত পাঠানো (পুশ ব্যাক) হবে।মিয়ানমারে জাতিগত দাঙ্গার ঘটনার পর ১১ জুন থেকে আজ মঙ্গলবার পর্যন্ত এক হাজার ছয়জন অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করেন বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা।