টেকনাফে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলী আহমদ (৬০)। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আলী আহমদের সঙ্গে তাঁর ছোট ভাই জালাল আহমদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। হঠাত্ আজ সকালে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির শুরু হয়। একপর্যায়ে জালাল লাঠি দিয়ে আলীর মাথা এবং শরীরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আলী নিহত হন।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলীর বড় ছেলে আব্বাস উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।