টেকনাফে জেটি ভেঙে পানিতে শতাধিক পর্যটক, আহত ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া জেটিঘাট এলাকায় আজ বুধবার সকালে কাঠ ও বাঁশের তৈরি জেটি ভেঙে শতাধিক পর্যটক সাত থেকে আট ফুট নিচে পানিতে পড়ে যায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছে। আহত পর্যটক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটকেরা ঈগল-১ নামে পর্যটকবাহী জাহাজে উঠতে যায়। এ সময় জেটিটি ভেঙে গেলে শতাধিক পর্যটক সাত থেকে আট ফুট নিচে পানিতে পড়ে যায়। স্থানীয় ও প্রশাসনের লোকজন তাদের উদ্ধার করে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিমউদ্দিন ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাশেম খবর পেয়ে ঘটনাস্থলে যান। তাঁরা উভয়েই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, চার দিনের টানা ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক কক্সবাজার ও সেন্টমার্টিনে ভিড় করেছে।