টেকনাফে জেটির পথ ভেঙে ৫০ পর্যটক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের দমদমিয়া জেটিঘাটের পথ ভেঙে নিচে পড়ে আজ শুক্রবার সকালে অন্তত ৫০ পর্যটক আহত হয়েছে। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক মো. জাহিদ হাসান প্রথম আলো অনলাইনকে বলেন, আজ সকাল ১০টার দিকে পর্যটকেরা শহীদ আবদুর রব সেরনিয়াবাত নামের জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশে দমদমিয়া জেটিঘাট এলাকায় যায়। মূল জেটিঘাটে যাওয়ার জন্য বাঁশ, কাঠ দিয়ে বানানো পথ ভেঙে দেড় শতাধিক পর্যটক সেখান থেকে নিচে নাফ নদীতে পড়ে যায়। পরে তাঁদের উদ্ধার করে আহত অবস্থায় ৫০ জনকে হাসপাতালে পাঠানো হয়।প্রসঙ্গত, ২০০৯ সালের ১৮ অক্টোবর টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধ জেটিটি উচ্ছেদ করার জন্য মালিক দিদার হোসেনকে বাদী করে টেকনাফের সহকারী জজ আদালতে উচ্ছেদ মামলা করেছিল। ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে স্থলবন্দর এলাকায় অবৈধ জেটি উচ্ছেদ করার তাগিদ দেন। এতে বলা হয়, অবৈধভাবে নির্মিত জেটিগুলোর আদায় করা অর্থ বেআইনিভাবে ব্যক্তি মালিকানায় সংগৃহীত হচ্ছে।