টেকনাফে ট্রাক খাদে পড়ে একজন নিহত, আহত ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে পান বোঝাই ট্রাক খাদে পড়ে গতকাল শনিবার রাতে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। আজ রোববার লাশ উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে টেকনাফের শামলাপুর বাজার থেকে পান বোঝাই একটি ট্রাক খৈয়খালী এলাকায় কালভার্টে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উখিয়া উপজেলার বালুখালী গ্রামের সিরাজ মিয়ার (৪০) মৃত্যু হয়। আহত ১২ জনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।