টেকনাফে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপকূলে নিখোঁজ জেলেদের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপকূলের হাদুরছড়া এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। তাঁরা হলেন মো. শফিক (১৮) ও সৈয়দ আহমদ (৩০)।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, গতকাল রাত ১০টার দিকে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত ছাড়াই তাঁদের লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।উল্লেখ্য, গতকাল রোববার সকাল ১১টার দিকে দমকা হওয়ার কবলে পড়ে টেকনাফ উপকূলে অর্ধশতাধিক নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ১১ জন জেলে ও ১৩টি নৌকা নিখোঁজ হয়।