টেকনাফে পাহাড়ের মাটিচাপায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের আলী আকবরপাড়ায় পাহাড়ের মাটিচাপায় আজ বুধবার রহমত আলী (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি টেকনাফের উপজেলার মৌলভীপাড়ায়।এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আলী আকবরপাড়ায় অনেক দিন ধরেই একটি প্রভাবশালী সিন্ডিকেট পাহাড় কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এরই সূত্র ধরে আজ দুপুরে গাড়িচালক তাঁর গাড়িতে মাটিবোঝাই করতে গেলে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী মতিউর রহমান জানান, পাহাড়ের মাটিকাটা ওই ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।