টেকনাফে ভারী বর্ষণ, যান চলাচলে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গত দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার ৩৭টি গ্রাম প্লাবিত হয়েছে। মুষলধারে বৃষ্টিতে টেকনাফ-কক্সবাজার সড়কের ওপর দিয়ে দুই থেকে তিন ফুট পানি প্রবাহিত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিমুদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, দুই দিনের বৃষ্টিতে ওই গ্রামগুলোর কাঁচা ঘরবাড়ি, ফসলি জমি ও পানের বরজ ডুবে গেছে। এ ছাড়া টেকনাফ-কক্সবাজার সড়কের ওপর দিয়ে কয়েক ফুট পানি প্রবাহিত হচ্ছে। ভোর ছয়টার দিকে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় এক বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের একটি খাদে পড়ার সময় আটকে যায়। এতে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল। সকাল ১০টার দিকে যান চলাচল আবার শুরু হলেও সড়কের ওপর দিয়ে পানি বয়ে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।