টেকনাফে ভারী বর্ষণ ও জোয়ারে ২৭ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জানা গেছে, গত কয়েক দিন আগে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধের বিভিন্ন স্থানের ভেঙে যাওয়া অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে এসব এলাকা প্লাবিত হয়েছে। পাউবো সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভার সাইডপাড়া, উত্তর জালিয়াপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া, মধ্যম জালিয়াপাড়া, খাংকার ডেইল, চৌধুরীপাড়া, শীলবনিয়াপাড়া, কায়ুকখালিয়াপাড়া, নাইট্যংপাড়া, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, চৌধুরীপাড়া, মগপাড়া, পানছড়িপাড়া, ঝিনাপাড়া, আছারবনিয়া, ওয়াবপ্রিয়া, লেজিরপাড়া, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া, ক্যাম্পপাড়া, মাঝারপাড়া, দক্ষিণপাড়া, ঘোলাপাড়া, মিস্ত্রিপাড়া, সদর ইউনিয়নের নাজিরপাড়া, মৌলভীপাড়া, কেরুনতলি, বরইতলিসহ বেশ কয়েকটি স্থানে নতুন করে বেড়িবাঁধে ভাঙন দেখা গেছে। এসব জায়গা দিয়ে জোয়ারের পানি ঢুকে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হুমকির মুখে পড়েছে প্রাথমিক বিদ্যালয়সহ মসজিদ ও মাদ্রাসাগুলোও।টেকনাফ উপজেলার চেয়ারম্যান শফিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।