টেকনাফে মিয়ানমারের সাত নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সাত নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে গত কয়েক দিনে মিয়ানমারের ২০ জন নাগরিককে আটক করে বিজিবি হেফাজতে রাখা হলো।আজ রোববার ভোরে টেকনাফে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে শিশু-নারীসহ মিয়ানমারের ওই সাত নাগরিককে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে মো. ইসমাইল নামের একজন গুলিবিদ্ধ অবস্থায় আছেন। তাঁদের বিজিবির হেফাজতে চিকিত্সা দেওয়া হচ্ছে।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, আজ সাতজন ও গত শুক্রবার আটক হওয়া ১৩ জনসহ মোট ২০ জনকে বিজিবির হেফাজতে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। নৌকার ব্যবস্থা করে তাঁদের ফেরত পাঠানো হবে।