টেকনাফে মিয়ানমারের ১১ নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে নাফ নদী অতিক্রম করে অনুপ্রবেশকালে উপজেলার সাবরাং এলাকার বেড়িবাঁধ থেকে তাদের আটক করা হয়।টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের মেজর সাইফুল ওয়াদুদ প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোরে মিয়ানমারের ১১ জনকে আটক করা হয়েছে। তাদের আজ যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে তিনি জানান।