টেকনাফে মিয়ানমারের ১৩৮ নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৩৮ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোরে ও দুপুরে টেকনাফে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া, জেটিঘাট, নাইট্যংপাড়া, সাবরাং এলাকা থেকে তাদের আটক করা হয়।টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোরে মিয়ানমারের ৩৪ জনকে আটক করা হয়েছে। আর দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত নাফ নদীতে অভিযান চালিয়ে ১০৪ জনকে আটক করা হয়। গত শুক্রবার মিয়ানমারের ১৩ জনকে আটক করা হয়। মিয়ানমারের আটক হওয়া এই নাগরিকদের বিজিবির হেফাজতে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। তাদের আজ যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে তিনি জানান।