টেকনাফে মিয়ানমারের ১৬ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে জানান, আজ যেকোনো সময় তাঁদের মিয়ানমারের মংডুতে ফেরত পাঠানো (পুশব্যাক) হবে।মিয়ানমারে জাতিগত দাঙ্গার ঘটনার পর ১১ জুন থেকে আজ ভোররাত পর্যন্ত মোট ৯৪৬ জনকে আটক করেছেন বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের সদস্যরা। এর মধ্যে ৯২৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। সাগর উত্তাল থাকায় ও ট্রলার না পাওয়ায় কোস্টগার্ডের হাতে আটক একই পরিবারের পাঁচজনসহ ১৮ জনকে এখনো মিয়ানমারের আকিয়াবে পাঠানো সম্ভব হয়নি। তাঁদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে।