টেকনাফে মিয়ানমারের ২২ নাগরিক আটক, পরে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ উপজেলার নাফ নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের ২২ জন নাগরিককে গতকাল রোববার দিবাগত রাতে আটক করা হয়। আজ সোমবার সকাল আটটায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন।বিজিবি সূত্রে জানায়, গতকাল দিবাগত রাত তিনটার দিকে সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া নাফ নদী এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ওই ২২ জনকে বিজিবি সদস্যরা আটক করেন। তাদের মধ্যে পাঁচটি শিশু, তিনজন নারী ও ১৪ জন পুরুষ। তারা সবাই মিয়ানমারের মংডু টাউনশিফের সিকদারপাড়া ও উকিলপাড়া গ্রামের বাসিন্দা।বিজিবির ৪২ অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান প্রথম আলোকে জানান, অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিকদের আটক করার পর সকাল আটটার দিকে একই এলাকা দিয়ে ফেরত পাঠানো হয়েছে।