টেকনাফে মিয়ানমারের ২৬ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ২৬ জন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদেরকে আটক করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।বিজিবি সূত্র জানায়, আজ ভোরে শাহপরীর দ্বীপ চৌকির নায়েব সুবেদার আবুল হোসেনের নেতৃত্বে সাবারাং ইউনিয়নের সাহা ঘোলাপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ২৬ জন নাগরিককে আটক করা হয়। তারা সবাই মিয়ানমারের মেরুল্যা উকিলপাড়া হাসরুতা ও হারিপাড়ার বাসিন্দা। অনুপ্রবেশকারী আবুল কাশেম ও মো. জুবায়ের বলেন, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফ আসার সময় তাদের আটক করা হয়।টেকনাফ সীমান্ত ব্যাটিলিয়নে বিজিবির লে. কর্নেল মোজাম্মেল হোসেন প্রথম আলোকে জানান, অনুপ্রবেশকালে মিয়ানমারের ২৬ জন নাগরিককে আটক করে টেকনাফ থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।টেকনাফ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম জানান, আটককৃতদের বিরুদ্ধে বৈদেশিক আইনে মামলা করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।