টেকনাফে মিয়ানমারের ৩০ নাগরিক আটক, পরে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৩০ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদেরকে নিজ নিজ সীমান্ত পয়েন্ট দিয়ে আজ শুক্রবার বেলা দুইটার দিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।বিজিবি সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়াইংকং ও জিম্মংখালি এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের শিকদারপাড়া ও উকিলপাড়ার বাসিন্দা। ৪২ বর্ডার গার্ড টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, অনুপ্রবেশের সময় তাদের আটক করে পরে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। আটক খলিলুর ও হামিদ জানান, চলতি মাসের প্রথম সপ্তাহের দিকে তাঁরা অবৈধভাবে মিয়ানমারে গিয়েছিলেন। পরে বিজিবি তাঁদের আটক করে।