টেকনাফে সাড়ে ১২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের একটি গ্রামে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ১২ হাজার ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল গতকাল বেলা তিনটার দিকে উপজেলার বড় হাবিবপাড়া গ্রামের হাসান আহমেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌন উত্তেজক ইয়াবার ১২ হাজার ৪০০ বড়ি উদ্ধার করা হয়।বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে হাসান আহমেদ পালিয়ে গেছেন। মাদক নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ইউএনবি।