টেকনাফে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার রাতে বোতলে করে নয় হাজার ৯৮৯টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।বিজিবি সূত্রে জানা যায়, নাফ নদী দিয়ে ইয়াবা বড়ি পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দমদমিয়া বিওপির কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা জলিলের দিয়া এলাকায় অভিযান চালান। এ সময় রশি পেঁচানো একটি বোতলভর্তি নয় হাজার ৯৮৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, পাচারকারীরা কৌশল পরিবর্তন করে বোতলে ইয়াবা বড়িভর্তি করে রশি বেঁধে ওপর থেকে এপারে পাচার করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।