টেকনাফে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পুরাতন বাসস্টেশন এলাকায় আজ মঙ্গলবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। যুবলীগ ও বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ডাকলে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোর অনলাইনকে বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও যুবলীগ একই স্থানে আলোচনা সভা ডাকে। এতে উত্তেজনা দেখা দেওয়ায় আজ দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত পুরাতন বাসস্টেশন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।