টেকনাফে ২৯ জন রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আজ মঙ্গলবার ভোরে ২৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ। টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকা থেকে চারজন, উনচিপ্রাং এলাকা থেকে দুজন ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে ১৯ জনকে আটক করে বিজিবি। একই এলাকা থেকে আরও চারজনকে আটক করে টেকনাফ থানার পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ, ছয়জন নারী ও ১১টি শিশু। তাঁরা মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। আজ কোনো একসময় তাঁদের মিয়ানমারের ফেরত পাঠানো হবে।লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, মিয়ানমারে জাতিগত দাঙ্গার ঘটনার পর ১১ জুন থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ৯৮১ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করেন বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা।